
অনলাইন ডেস্ক নিউজ,
কুষ্টিয়া পৌরসভার ১৩ নং ওয়ার্ডের বারখাদা মাধ্যমিক স্কুল পাড়া এবং নকশা পাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি সমাজসেবা কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও জামায়াত মনোনীত কাউন্সিলর প্রার্থী আলতাফ হোসেন আলকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী পূর্ব-পশ্চিম অঞ্চলের পরিচালক মো. জাহাঙ্গীর আলম। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ১৩ নং ওয়ার্ড আমীর মুজাহিদুল ইসলাম সুজন, বাইতুল মাল সম্পাদক আব্দুল মান্নান এবং তারবিয়াত সেক্রেটারি আশরাফুল হক শিপন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কুষ্টিয়া শহর শাখার সহকারী সেক্রেটারি মো. আলমগীর হোসেন। বক্তারা তাদের বক্তব্যে সমাজসেবামূলক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেন। তারা বিশেষভাবে বারখাদা স্কুলপাড়ার জলাবদ্ধতা সমস্যা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণকে তাদের প্রথম অঙ্গীকার হিসেবে উল্লেখ করেন।