1. admin@sokalarsomachar.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিক আন্দোলনে অচল গাজীপুর! ২৭ নম্বর থেকে চন্দ্রা পর্যন্ত ভয়াবহ যানজট, জনদুর্ভোগ চরমে শ্রমিক বিক্ষোভে অচল গাজীপুর-আশুলিয়া, মহাসড়ক অবরোধে দুর্ভোগ পাবনায় বজ্রপাতে কেড়ে নিল ৬ প্রাণ, আহত আরও ৩ দৌলতপুরে জমি ও বাঁশ কাটার বিরোধে যুবকের কব্জি বিচ্ছিন্ন, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই শুরু হোক পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার উদ্যোগ: ডিজি পাবনায় প্রকাশ্যে গুলি করে বিএনপি নেতাসহ দুজনকে হত্যা, এলাকায় উত্তেজনা মিরপুর-১০ গোলচত্বরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, ৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবি উল্লাপাড়ায় যানজট নিরসনে পৌরসভার উচ্ছেদ অভিযান ভাঙা হলো ফুটপাতের অবৈধ স্থাপনা মিরপুর-১-এ ডিএনসিসির উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ স্থাপনা ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, গ্রিল কেটে টাকা লুট সিসিটিভিতে নেই ফুটেজ

সারের দোকানে ইউএনওর অভিযান, জব্দ ৫০ বস্তা সার

সকালের সমাচার ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৬৮ বার পঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কৃষি উপকরণের বাজারে অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা প্রশাসন। অবৈধভাবে সার মজুত এবং মেয়াদোত্তীর্ণ কীটনাশক ও বীজ বিক্রির অভিযোগে পরিচালিত অভিযানে ৫০ বস্তা সার জব্দ করা হয়েছে। একই সঙ্গে রোকতন মিয়া নামে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের উত্তর পানান এলাকার জনতা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন।

অভিযান চলাকালে দেখা যায়, প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমতি ছাড়া অন্য উপজেলা থেকে টিএসপি, ইউরিয়া ও ডিএপি সার এনে দোকানে মজুত করা হয়েছে। এ ছাড়া দোকানে পাওয়া যায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক ও বীজ।

মেয়াদোত্তীর্ণ কীটনাশক ও বীজ বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় ব্যবসায়ী রোকতন মিয়াকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ পণ্যগুলো ধ্বংস করা হয়।

অভিযানে জব্দ করা ৫০ বস্তা সার হোসেনপুর উপজেলার লাইসেন্সপ্রাপ্ত সার ডিলারের কাছে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়েছে। বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া নেওয়া হয়েছে বলে জানা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা এবং কৃষি উপকরণের বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে সার মজুত ও মেয়াদোত্তীর্ণ কৃষি উপকরণ বিক্রির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ মোহাম্মদ মহসিন ও সহকারী কৃষি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

কৃষকদের কাছে মানসম্মত ও নিরাপদ কৃষি উপকরণ পৌঁছে দিতে এবং বাজারে অনিয়ম প্রতিরোধে প্রশাসনের এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর