1. admin@sokalarsomachar.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিক আন্দোলনে অচল গাজীপুর! ২৭ নম্বর থেকে চন্দ্রা পর্যন্ত ভয়াবহ যানজট, জনদুর্ভোগ চরমে শ্রমিক বিক্ষোভে অচল গাজীপুর-আশুলিয়া, মহাসড়ক অবরোধে দুর্ভোগ পাবনায় বজ্রপাতে কেড়ে নিল ৬ প্রাণ, আহত আরও ৩ দৌলতপুরে জমি ও বাঁশ কাটার বিরোধে যুবকের কব্জি বিচ্ছিন্ন, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই শুরু হোক পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার উদ্যোগ: ডিজি পাবনায় প্রকাশ্যে গুলি করে বিএনপি নেতাসহ দুজনকে হত্যা, এলাকায় উত্তেজনা মিরপুর-১০ গোলচত্বরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, ৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবি উল্লাপাড়ায় যানজট নিরসনে পৌরসভার উচ্ছেদ অভিযান ভাঙা হলো ফুটপাতের অবৈধ স্থাপনা মিরপুর-১-এ ডিএনসিসির উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ স্থাপনা ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, গ্রিল কেটে টাকা লুট সিসিটিভিতে নেই ফুটেজ

দৌলতপুরে জমি ও বাঁশ কাটার বিরোধে যুবকের কব্জি বিচ্ছিন্ন, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ

সকালের সমাচার ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৫৭ বার পঠিত

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:

কুষ্টিয়ার দৌলতপুরে জমি ও বাঁশ কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে রনি হোসেন (৩৮) নামে এক যুবকের ওপর হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় রনির মাথা ও হাত গুরুতর জখম হয়েছে এবং তাঁর একটি হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানা গেছে।

আহত রনি হোসেন জামালপুর গ্রামের মৃত বিশু মণ্ডলের ছেলে।

জমি নিয়ে বিরোধ, হামলার অভিযোগ

স্থানীয় সূত্রে জানা যায়, জমি ও বাঁশ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার সকালে রনির ওপর অতর্কিত হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে।

আহত রনির পরিবারের অভিযোগ, একই গ্রামের নাজিরের ছেলে সুমন ও তাঁর সহযোগীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে রনির ওপর হামলা চালান। এ সময় তাঁর মাথা ও হাতে গুরুতর আঘাত লাগে এবং একটি হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়।

প্রথমে দৌলতপুর, পরে ঢাকায় স্থানান্তর

হামলার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রনিকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রনির ভাই রবি জানান, জমি ও বাঁশ কাটাকে কেন্দ্র করে বিরোধ থেকেই এ হামলার ঘটনা ঘটেছে বলে তাঁরা ধারণা করছেন। এ ঘটনায় সুমন ও তাঁর সহযোগীদের জড়িত থাকার অভিযোগও করেন তিনি।

তদন্তে নেমেছে পুলিশ

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, জামালপুর গ্রামে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।‌ এ ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর