1. admin@sokalarsomachar.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিক আন্দোলনে অচল গাজীপুর! ২৭ নম্বর থেকে চন্দ্রা পর্যন্ত ভয়াবহ যানজট, জনদুর্ভোগ চরমে শ্রমিক বিক্ষোভে অচল গাজীপুর-আশুলিয়া, মহাসড়ক অবরোধে দুর্ভোগ পাবনায় বজ্রপাতে কেড়ে নিল ৬ প্রাণ, আহত আরও ৩ দৌলতপুরে জমি ও বাঁশ কাটার বিরোধে যুবকের কব্জি বিচ্ছিন্ন, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই শুরু হোক পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার উদ্যোগ: ডিজি পাবনায় প্রকাশ্যে গুলি করে বিএনপি নেতাসহ দুজনকে হত্যা, এলাকায় উত্তেজনা মিরপুর-১০ গোলচত্বরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, ৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবি উল্লাপাড়ায় যানজট নিরসনে পৌরসভার উচ্ছেদ অভিযান ভাঙা হলো ফুটপাতের অবৈধ স্থাপনা মিরপুর-১-এ ডিএনসিসির উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ স্থাপনা ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, গ্রিল কেটে টাকা লুট সিসিটিভিতে নেই ফুটেজ

দুদকের জালে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল, মন্ত্রণালয়ে যাচ্ছে দুর্নীতির নথি

সকালের সমাচার ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৫ বার পঠিত

কুষ্টিয়া প্রতিনিধি,
কুষ্টিয়া, ১৭ সেপ্টেম্বর ২০২৫ – কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রোগীদের হয়রানি ও চিকিৎসকদের অনুপস্থিতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে দুদকের কুষ্টিয়া জেলা সমন্বিত কার্যালয়ের চার সদস্যের একটি দল এই অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন দুদক কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায়। তিনি জানান, হাসপাতালের চিকিৎসা সেবা প্রদানে রোগীদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে এবং নির্ধারিত সময়ে চিকিৎসকরা অনুপস্থিত থাকছেন—এমন অভিযোগের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়।
তদন্ত দলটি হাসপাতালের বিভিন্ন বিষয় খতিয়ে দেখে এবং প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করে। বিজন কুমার রায় বলেন, মন্ত্রণালয় এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।
এর আগেও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে বিভিন্ন অনিয়মের অভিযোগে দুদক ব্যবস্থা গ্রহণ করেছে। ২০১৯ সালের জুলাই মাসে এক দালালকে আটক করে কারাদণ্ড দেওয়া হয়েছিল এবং ২০২১ সালের সেপ্টেম্বরে হাসপাতালের চিকিৎসা সরঞ্জাম কেনায় দুর্নীতির অভিযোগে সাবেক তত্ত্বাবধায়কসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর