1. admin@sokalarsomachar.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিক আন্দোলনে অচল গাজীপুর! ২৭ নম্বর থেকে চন্দ্রা পর্যন্ত ভয়াবহ যানজট, জনদুর্ভোগ চরমে শ্রমিক বিক্ষোভে অচল গাজীপুর-আশুলিয়া, মহাসড়ক অবরোধে দুর্ভোগ পাবনায় বজ্রপাতে কেড়ে নিল ৬ প্রাণ, আহত আরও ৩ দৌলতপুরে জমি ও বাঁশ কাটার বিরোধে যুবকের কব্জি বিচ্ছিন্ন, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই শুরু হোক পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার উদ্যোগ: ডিজি পাবনায় প্রকাশ্যে গুলি করে বিএনপি নেতাসহ দুজনকে হত্যা, এলাকায় উত্তেজনা মিরপুর-১০ গোলচত্বরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, ৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবি উল্লাপাড়ায় যানজট নিরসনে পৌরসভার উচ্ছেদ অভিযান ভাঙা হলো ফুটপাতের অবৈধ স্থাপনা মিরপুর-১-এ ডিএনসিসির উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ স্থাপনা ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, গ্রিল কেটে টাকা লুট সিসিটিভিতে নেই ফুটেজ

অভিযোগের পাহাড়ে পদচ্যুত সভাপতি মোবারক হোসেন

সকালের সমাচার ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬০ বার পঠিত

মাহফুজ হাসান সিয়াম :
শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোবারক হোসেনকে বহিষ্কার করেছে সংগঠনের সদস্যরা। গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তা কার্যালয়ে সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় অভিযোগ আনা হয়, সাধারণ সম্পাদককে বহিষ্কারের নোটিশে জাল স্বাক্ষর ব্যবহার করা হয়েছিল। এমনকি অনেক সদস্যকে বিভ্রান্ত করে স্বাক্ষর নেওয়া হয়। নোটিশটি সংগঠনের অফিসিয়াল প্যাডে লেখা হয়নি, অন্য একটি প্যাড ব্যবহার করা হয়। এ ছাড়া সভাপতির স্বেচ্ছাচারিতা, সদস্যদের সঙ্গে অশোভন আচরণ এবং সাধারণ সম্পাদকের মর্যাদাহানির প্রমাণ পাওয়া যায়।পরিস্থিতি পর্যালোচনা করে সংগঠনের পক্ষ থেকে সাধারণ সম্পাদকের কাছে দুঃখ প্রকাশ করা হয়। ঘোষণা দেওয়া হয়, তিনি তার পদে বহাল থাকবেন।পরে সহসভাপতি মোহাম্মদ মোশারফ ফকিরের সভাপতিত্বে এবং সহসাধারণ সম্পাদক মো. নাহিদুল ইসলাম নাহিদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনায় সর্বসম্মতভাবে সভাপতি মোবারক হোসেনকে বহিষ্কার করা হয়। সভায় গৃহীত সিদ্ধান্ত সহ-সাধারণ সম্পাদক পাঠ করেন এবং উপস্থিত সদস্যরা তা অনুমোদন দেন।সভায় আরও সিদ্ধান্ত হয়, আগামী সাত দিনের মধ্যে মোবারক হোসেনকে অভিযোগের জবাব দিতে হবে। নির্ধারিত সময়ে জবাব না দিলে তার সদস্যপদও বাতিল করা হবে।সভায় সংগঠনের সদস্য ছাড়াও স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর