1. admin@sokalarsomachar.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিক আন্দোলনে অচল গাজীপুর! ২৭ নম্বর থেকে চন্দ্রা পর্যন্ত ভয়াবহ যানজট, জনদুর্ভোগ চরমে শ্রমিক বিক্ষোভে অচল গাজীপুর-আশুলিয়া, মহাসড়ক অবরোধে দুর্ভোগ পাবনায় বজ্রপাতে কেড়ে নিল ৬ প্রাণ, আহত আরও ৩ দৌলতপুরে জমি ও বাঁশ কাটার বিরোধে যুবকের কব্জি বিচ্ছিন্ন, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই শুরু হোক পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার উদ্যোগ: ডিজি পাবনায় প্রকাশ্যে গুলি করে বিএনপি নেতাসহ দুজনকে হত্যা, এলাকায় উত্তেজনা মিরপুর-১০ গোলচত্বরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, ৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবি উল্লাপাড়ায় যানজট নিরসনে পৌরসভার উচ্ছেদ অভিযান ভাঙা হলো ফুটপাতের অবৈধ স্থাপনা মিরপুর-১-এ ডিএনসিসির উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ স্থাপনা ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, গ্রিল কেটে টাকা লুট সিসিটিভিতে নেই ফুটেজ

নেত্রকোনার পূর্বধলা উপজেলা কূট পরিকল্পনার বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন

সকালের সমাচার ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১২৩ বার পঠিত

সাগর আহমেদ জজ,,(নেত্রকোনা) প্রতিনিধিঃ

নে্ত্রকোনার পূর্বধলায় জাতীয় পরিচয় পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশনের হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে হস্তান্তরের কূট পরিকল্পনার বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ মার্চ) বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স এসোসিয়েশনের উদ্যোগে উপজেলা নির্বাচন অফিসের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।কর্মসূচির নাম ‘স্ট্যান্ড ফর এনআইডি’। এই কর্মসূচিতে কর্মকর্তা ও কর্মচারীরা সকাল ১১ টা থেকে বেলা দুপুর ১টা পর্যন্ত দুই ঘণ্টার কর্মবিরতি করেন।উপজেলা নির্বাচন অফিসার মো. নাজমুল ইসলাম বলেন, সাংবিধানিক অধিকার যেন খর্ব না হয়। নির্বাচন কমিশনে এনআইডি ডাটাবেইজ নামে কিছু নেই। আছে ভোটার ডাটাবেইজ। বাইপ্রোডাক্ট হিসেবে এনআইডি দেয়া হয়। ভোটার তালিকা থেকে এনআইডি ডাটাবেজ আলাদা করার কোনো সুযোগ নেই।জাতীয় পরিচয় পত্র অন্য কোথাও স্থানান্তর হলে বিপুল অর্থের প্রয়োজন হবে যা বিনামূল্যে নির্বাচন কমিশনের জনবল করে দিচ্ছে।এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন অফিসার মো. নাজমুল ইসলাম, সহকারী নির্বাচন অফিসার মুহাম্মদ আব্দুল মালেক, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. আব্দুল কুদ্দুস ও অফিস সহায়ক মো. তোফাজ্জল হোসেন সহ আরো অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর