1. admin@sokalarsomachar.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিক আন্দোলনে অচল গাজীপুর! ২৭ নম্বর থেকে চন্দ্রা পর্যন্ত ভয়াবহ যানজট, জনদুর্ভোগ চরমে শ্রমিক বিক্ষোভে অচল গাজীপুর-আশুলিয়া, মহাসড়ক অবরোধে দুর্ভোগ পাবনায় বজ্রপাতে কেড়ে নিল ৬ প্রাণ, আহত আরও ৩ দৌলতপুরে জমি ও বাঁশ কাটার বিরোধে যুবকের কব্জি বিচ্ছিন্ন, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই শুরু হোক পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার উদ্যোগ: ডিজি পাবনায় প্রকাশ্যে গুলি করে বিএনপি নেতাসহ দুজনকে হত্যা, এলাকায় উত্তেজনা মিরপুর-১০ গোলচত্বরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, ৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবি উল্লাপাড়ায় যানজট নিরসনে পৌরসভার উচ্ছেদ অভিযান ভাঙা হলো ফুটপাতের অবৈধ স্থাপনা মিরপুর-১-এ ডিএনসিসির উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ স্থাপনা ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, গ্রিল কেটে টাকা লুট সিসিটিভিতে নেই ফুটেজ

পাবনায় বজ্রপাতে কেড়ে নিল ৬ প্রাণ, আহত আরও ৩

সকালের সমাচার ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৪৭ বার পঠিত

এস এম আলমগীর চাঁদ, বিশেষ প্রতিনিধি

পাবনার সদর উপজেলার গোবিন্দপুর এলাকার সোনাপাতি বিলে বজ্রপাতে ছয়জন কিশোর ও তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। আকস্মিক এই বজ্রপাতে মুহূর্তেই নিভে যায় ছয়টি প্রাণ, শোকের মাতম ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার মালঞ্চি ইউনিয়নের সোনাপাতি বিল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে গিয়ে শুরু হয় বৃষ্টি। এ সময় বিল এলাকায় অবস্থান করছিলেন কয়েকজন কিশোর ও তরুণ। বৃষ্টি ও বজ্রপাত থেকে বাঁচতে তাঁরা বিলের পাশে পলিথিন দিয়ে তৈরি একটি অস্থায়ী ছাউনির নিচে আশ্রয় নেন।

কিন্তু সেই আশ্রয়স্থলই হয়ে ওঠে মৃত্যুফাঁদ। হঠাৎ বিকট শব্দে অস্থায়ী পলিথিনের ঘরটির ওপর সরাসরি বজ্রপাত আঘাত হানে। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। একই ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হন।

মালঞ্চি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কবির হোসেন বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃষ্টির সময় নিরাপদ আশ্রয়ের জন্য ওই কিশোর ও তরুণেরা পলিথিনের ঘরে একত্রিত হয়েছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতের আঘাতে ছয়জনের মৃত্যু হয়।

খবর পেয়ে স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত তিনজনকে উদ্ধার করেন। পরে তাঁদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।

একসঙ্গে ছয়জনের এমন মর্মান্তিক মৃত্যুতে সোনাপাতি বিল ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। মুহূর্তের এই প্রাকৃতিক দুর্যোগ কেড়ে নিল ছয়টি তরতাজা প্রাণ, শোকস্তব্ধ করে দিল অসংখ্য মানুষকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর