1. admin@sokalarsomachar.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিক আন্দোলনে অচল গাজীপুর! ২৭ নম্বর থেকে চন্দ্রা পর্যন্ত ভয়াবহ যানজট, জনদুর্ভোগ চরমে শ্রমিক বিক্ষোভে অচল গাজীপুর-আশুলিয়া, মহাসড়ক অবরোধে দুর্ভোগ পাবনায় বজ্রপাতে কেড়ে নিল ৬ প্রাণ, আহত আরও ৩ দৌলতপুরে জমি ও বাঁশ কাটার বিরোধে যুবকের কব্জি বিচ্ছিন্ন, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই শুরু হোক পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার উদ্যোগ: ডিজি পাবনায় প্রকাশ্যে গুলি করে বিএনপি নেতাসহ দুজনকে হত্যা, এলাকায় উত্তেজনা মিরপুর-১০ গোলচত্বরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, ৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবি উল্লাপাড়ায় যানজট নিরসনে পৌরসভার উচ্ছেদ অভিযান ভাঙা হলো ফুটপাতের অবৈধ স্থাপনা মিরপুর-১-এ ডিএনসিসির উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ স্থাপনা ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, গ্রিল কেটে টাকা লুট সিসিটিভিতে নেই ফুটেজ

আজ শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে তার নামে স্টেডিয়াম উদ্ধোধন করবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ

সকালের সমাচার ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ২৩৯ বার পঠিত

তৌকির আহম্মেদ, কুষ্টিয়া প্রতিনিধি:

সব কিছুই প্রস্তুত আজ উদ্ধোধন হতে যাচ্ছে কুষ্টিয়াবাসীর প্রাণের স্বপ্ন শহীদ আবরার ফাহাদ ষ্টেডিয়াম। গ্যালারীতে প্রায় সাড়ে ৮ হাজার এবং ভিআইপি প্যাভিলিয়নে আরও দুই হাজারসহ প্রায় শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম, কুষ্টিয়া সাড়ে ১০ হাজার দর্শকদের এক সাথে স্বাচ্ছন্দে খেলা উপভোগ করার সুবিধা সম্মত এই নান্দনিক স্টেডিয়ামটি কুষ্টিয়াবাসীর আরেকটি স্বপ্ন সফল হলো। সবুজ, মসৃণ গাসে শোভা পাচ্ছে কুষ্টিয়ার শহীদ আবার ফাহাদ স্টেডিয়াম। আন্তজার্তিক মানের ৭০ গজ রেজিমেন্টে ক্রীকেট মাঠের পাশাপাশি থাকছে ফুটবল খেলারও সব ধরণের ব্যবস্থা। সরজমিনে কুষ্টিয়া আবরার ফাহাদ ষ্টেডিয়ামে গেলে দেখা যায়, রং তুলির আঁচড় দেয়া শেষ হয়েছে। ভেতরে মঞ্চ নির্মাণের কাজ ও বাইরে বিশাল মঞ্চ নির্মাণের কাজও শেষ হয়েছে। নাম ফলক স্থাপন, ভিআইপি প্যাভিলিয়ন, প্রধান ফাটকের সামনে মাটি সমান, রং ও ধোয়া মুছার কাজও শেষ হয়েছে। আজ ৬ই মার্চ-২৫ ইং রোজ বৃহস্পতিবার সকাল ১১ টায় কুষ্টিয়া কুমারখালী উপজেলার ১ নং কয়া ইউনিয়নে রায়ডাঙা গ্রামে বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের পৈত্রিক ভিটায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া উপস্থিত হয়ে শহীদ আবরার ফায়াদের কবর জিয়ারত ও একটি মসজিদ উদ্ধোধন করবেন। এর পর দুপর ১২ টায় তিনি কুষ্টিয়ায় শহীদ আবরার ফায়াদ নামে নান্দনিক স্টেডিয়াম উদ্ধোধন করবেন। দুপুর ২টায় শিল্পকলা একাডেমী মিলনায়তন অনুষ্ঠানে যোগ দিয়ে কুষ্টিয়া জেলার সকল কর্মকর্তাদের সাথে মত বিনিময় করবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর