1. admin@sokalarsomachar.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিক আন্দোলনে অচল গাজীপুর! ২৭ নম্বর থেকে চন্দ্রা পর্যন্ত ভয়াবহ যানজট, জনদুর্ভোগ চরমে শ্রমিক বিক্ষোভে অচল গাজীপুর-আশুলিয়া, মহাসড়ক অবরোধে দুর্ভোগ পাবনায় বজ্রপাতে কেড়ে নিল ৬ প্রাণ, আহত আরও ৩ দৌলতপুরে জমি ও বাঁশ কাটার বিরোধে যুবকের কব্জি বিচ্ছিন্ন, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই শুরু হোক পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার উদ্যোগ: ডিজি পাবনায় প্রকাশ্যে গুলি করে বিএনপি নেতাসহ দুজনকে হত্যা, এলাকায় উত্তেজনা মিরপুর-১০ গোলচত্বরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, ৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবি উল্লাপাড়ায় যানজট নিরসনে পৌরসভার উচ্ছেদ অভিযান ভাঙা হলো ফুটপাতের অবৈধ স্থাপনা মিরপুর-১-এ ডিএনসিসির উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ স্থাপনা ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, গ্রিল কেটে টাকা লুট সিসিটিভিতে নেই ফুটেজ

জামায়াতের সমাবেশ কে কেন্দ্র করে রাজধানী ঢাকাতে তীব্র যানজট, ঘরমুখো মানুষের দুর্ভোগ চরমে

সকালের সমাচার ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮০ বার পঠিত

অনলাইন ডেস্ক নিউজ,
ঢাকা, ১৮ সেপ্টেম্বর ২০২৫: আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে পল্টন, বায়তুল মোকাররম, গুলিস্তান, মতিঝিল ও আশপাশের এলাকায় যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়ায় ঘরমুখো হাজারো মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। বিকেলে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জামায়াতের সমাবেশ শুরু হওয়ার আগে থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে দলটির নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেন। এর ফলে পল্টন, দৈনিক বাংলা মোড়, জিরো পয়েন্ট, গুলিস্তান এবং গুলিস্তান থেকে মতিঝিল ও সদরঘাটগামী সড়কগুলোতে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। কর্মস্থল থেকে ঘরমুখো সাধারণ মানুষ এই যানজটে আটকা পড়ে অবর্ণনীয় ভোগান্তির শিকার হন। ঘণ্টার পর ঘণ্টা সড়কে যানবাহন আটকে থাকায় অনেককে পায়ে হেঁটেই দীর্ঘ পথ পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করতে দেখা গেছে। গণপরিবহন সংকট এবং তীব্র যানজটের কারণে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের দুর্ভোগ ছিল সবচেয়ে বেশি। একজন ভুক্তভোগী যাত্রী জানান, “অফিস শেষে মতিঝিল থেকে বাসে উঠেছি, কিন্তু এক ঘণ্টায় এক কিলোমিটারও এগোতে পারিনি। এখন হেঁটেই ফার্মগেটের দিকে রওনা দিয়েছি, কখন বাসায় পৌঁছাব জানি না।”
ট্রাফিক পুলিশ যানজট নিরসনের চেষ্টা করলেও সমাবেশের কারণে সৃষ্ট অতিরিক্ত চাপ সামলাতে তাদের হিমশিম খেতে হয়েছে। সমাবেশের কারণে প্রধান সড়কগুলোর ওপর চাপ বাড়ায় এর প্রভাব আশপাশের অলিগলিতেও ছড়িয়ে পড়ে, যা পুরো এলাকাকে স্থবির করে দেয়। রাজনৈতিক কর্মসূচির কারণে সৃষ্ট এই জনদুর্ভোগে নগরবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর