1. admin@sokalarsomachar.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিক আন্দোলনে অচল গাজীপুর! ২৭ নম্বর থেকে চন্দ্রা পর্যন্ত ভয়াবহ যানজট, জনদুর্ভোগ চরমে শ্রমিক বিক্ষোভে অচল গাজীপুর-আশুলিয়া, মহাসড়ক অবরোধে দুর্ভোগ পাবনায় বজ্রপাতে কেড়ে নিল ৬ প্রাণ, আহত আরও ৩ দৌলতপুরে জমি ও বাঁশ কাটার বিরোধে যুবকের কব্জি বিচ্ছিন্ন, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই শুরু হোক পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার উদ্যোগ: ডিজি পাবনায় প্রকাশ্যে গুলি করে বিএনপি নেতাসহ দুজনকে হত্যা, এলাকায় উত্তেজনা মিরপুর-১০ গোলচত্বরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, ৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবি উল্লাপাড়ায় যানজট নিরসনে পৌরসভার উচ্ছেদ অভিযান ভাঙা হলো ফুটপাতের অবৈধ স্থাপনা মিরপুর-১-এ ডিএনসিসির উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ স্থাপনা ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, গ্রিল কেটে টাকা লুট সিসিটিভিতে নেই ফুটেজ

সার্জিসের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের জবাবে রুমিন ফারহানা: “আপনি জমিদারের নাতি হতেই পারেন, কিন্তু ২৪ ঘণ্টা বিদ্যুৎ পাবেন না”

সকালের সমাচার ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৯৯ বার পঠিত

অনলাইন ডেস্ক নিউজ,
ঢাকা, ১৪ অক্টোবর, ২০২৫: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সার্জিস আলমকে উদ্দেশ্য করে কড়া মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে তিনি বলেন, “আপনি জমিদারের নাতি হতেই পারেন। কিন্তু দেশে আসলে বিদ্যুৎ উৎপাদন সেরকম নাই যে, আপনি ২৪ ঘণ্টার মধ্যে ২৪ ঘণ্টায় বিদ্যুৎ পাবেন। “পঞ্চগড়ে এক রাজনৈতিক সমাবেশে বক্তব্যের সময় বিদ্যুৎ চলে গেলে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের এক বিতর্কিত মন্তব্যের প্রতিক্রিয়ায় রুমিন ফারহানা এই কথা বলেন। সার্জিসের বক্তব্যকে “অশ্রাব্য ও দম্ভপূর্ণ” আখ্যা দিয়ে রুমিন ফারহানা এর তীব্র সমালোচনা করেন। টক শোতে রুমিন ফারহানা দেশের বিদ্যুৎ সংকটের বাস্তব চিত্র তুলে ধরেন। তিনি নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, সম্প্রতি আশুগঞ্জে তার এক বিশাল জনসভায় প্রায় ১০ হাজার মানুষের সমাগম হয়েছিল এবং তার বক্তব্য শুরু করার সাথে সাথেই বিদ্যুৎ চলে যায়।এমনকি জেনারেটর কাজ না করায় তাকে হাতে মাইক নিয়ে চিৎকার করে বক্তব্য চালিয়ে যেতে হয়েছিল। তিনি আরও বলেন, ঢাকার বাইরে গ্রামগঞ্জে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকে না, যা এক স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তার মতে, “২৪ ঘণ্টার মধ্যে ১২ ঘণ্টাও যদি বিদ্যুৎ থাকে তো ১২ ঘণ্টা থাকে না।” এই পরিস্থিতির সাথে রাজনীতিবিদরা মানিয়ে নিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, রাজনীতিতে ধৈর্য ও সহনশীলতা জরুরি। সার্জিস আলমের মন্তব্যকে ক্ষমতার ঔদ্ধত্যের সাথে তুলনা করে রুমিন ফারহানা বলেন, শেখ হাসিনার সরকারের শেষ দিকে তাদের নেতাকর্মীদের মধ্যে যেমন ঔদ্ধত্য দেখা গিয়েছিল, সার্জিসের বক্তব্যেও একই ধরনের দম্ভ প্রকাশ পেয়েছে। তিনি মনে করিয়ে দেন যে, রাজনীতি মানে হুমকি দেওয়া নয়, বরং মানুষের কথা শোনা। তার এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর