1. admin@sokalarsomachar.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিক আন্দোলনে অচল গাজীপুর! ২৭ নম্বর থেকে চন্দ্রা পর্যন্ত ভয়াবহ যানজট, জনদুর্ভোগ চরমে শ্রমিক বিক্ষোভে অচল গাজীপুর-আশুলিয়া, মহাসড়ক অবরোধে দুর্ভোগ পাবনায় বজ্রপাতে কেড়ে নিল ৬ প্রাণ, আহত আরও ৩ দৌলতপুরে জমি ও বাঁশ কাটার বিরোধে যুবকের কব্জি বিচ্ছিন্ন, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই শুরু হোক পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার উদ্যোগ: ডিজি পাবনায় প্রকাশ্যে গুলি করে বিএনপি নেতাসহ দুজনকে হত্যা, এলাকায় উত্তেজনা মিরপুর-১০ গোলচত্বরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, ৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবি উল্লাপাড়ায় যানজট নিরসনে পৌরসভার উচ্ছেদ অভিযান ভাঙা হলো ফুটপাতের অবৈধ স্থাপনা মিরপুর-১-এ ডিএনসিসির উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ স্থাপনা ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, গ্রিল কেটে টাকা লুট সিসিটিভিতে নেই ফুটেজ

শাহবাগ মোড় অবরোধ করে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

সকালের সমাচার ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৬৩ বার পঠিত

অনলাইন ডেস্ক নিউজ,
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে ‘ব্লকেড অফ ইঞ্জিনিয়ার্স’ কর্মসূচি পালন করছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল থেকে শাহবাগে অবস্থান নিয়ে তারা এই অবরোধ কর্মসূচি পালন করেন। এতে আশেপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। যে কারণে এই অবরোধ:
বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগের ১৭তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) কার্যালয়ে ডেকে নিয়ে গলা কেটে হত্যার হুমকির প্রতিবাদে এই আন্দোলনের ডাক দেওয়া হয়। এই ঘটনার পর দেশব্যাপী আন্দোলনের অংশ হিসেবে বুয়েটের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা এই অবরোধ কর্মসূচি পালন করছেন। শিক্ষার্থীদের তিন দফা দাবি: ১. প্রকৌশলী রোকনকে হুমকিদাতাদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান। ২. প্রকৌশলীদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা। ৩. প্রকৌশল খাতের সংস্কারের জন্য একটি স্বতন্ত্র কমিশন গঠন করা। আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের তিন দফা দাবি পূরণের আশ্বাস না দেওয়া পর্যন্ত তারা শাহবাগ ত্যাগ করবেন না। এই কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক, বুটেক্স, এমআইএসটিসহ দেশের বিভিন্ন প্রকৌশল অনুষদের শিক্ষার্থীদেরও যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। ঢাকার বাইরে অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতেও নেসকোর আঞ্চলিক কার্যালয় ঘেরাও এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজও এই আন্দোলনে সংহতি জানিয়ে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি তার ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন যে, এই আন্দোলন দেশের প্রকৌশল খাত সংস্কার এবং সকল প্রকৌশলীর নিরাপত্তার জন্য।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর