1. admin@sokalarsomachar.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিক আন্দোলনে অচল গাজীপুর! ২৭ নম্বর থেকে চন্দ্রা পর্যন্ত ভয়াবহ যানজট, জনদুর্ভোগ চরমে শ্রমিক বিক্ষোভে অচল গাজীপুর-আশুলিয়া, মহাসড়ক অবরোধে দুর্ভোগ পাবনায় বজ্রপাতে কেড়ে নিল ৬ প্রাণ, আহত আরও ৩ দৌলতপুরে জমি ও বাঁশ কাটার বিরোধে যুবকের কব্জি বিচ্ছিন্ন, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই শুরু হোক পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার উদ্যোগ: ডিজি পাবনায় প্রকাশ্যে গুলি করে বিএনপি নেতাসহ দুজনকে হত্যা, এলাকায় উত্তেজনা মিরপুর-১০ গোলচত্বরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, ৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবি উল্লাপাড়ায় যানজট নিরসনে পৌরসভার উচ্ছেদ অভিযান ভাঙা হলো ফুটপাতের অবৈধ স্থাপনা মিরপুর-১-এ ডিএনসিসির উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ স্থাপনা ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, গ্রিল কেটে টাকা লুট সিসিটিভিতে নেই ফুটেজ

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে এক নেটওয়ার্কে যুক্ত করতে মেট্রোরেল নির্মাণে সরকারের বড় উদ্যোগ

সকালের সমাচার ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭৯ বার পঠিত

অনলাইন ডেস্ক নিউজ,
রাজধানীর যানজট নিরসন ও গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক করতে ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৫-এর সাউদার্ন রুট নির্মাণে এগোচ্ছে সরকার। প্রায় ৪৫ হাজার ৫০৪ কোটি টাকা ব্যয়ে গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত এই মেট্রোরেল করিডোর নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

‘ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫): সাউদার্ন রুট’ শীর্ষক প্রকল্পটি বর্তমানে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পরিকল্পনা কমিশনের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠেয় চলতি অর্থবছরের তৃতীয় একনেক সভায় প্রকল্পটি অনুমোদনের জন্য উপস্থাপনের কথা রয়েছে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত বিস্তৃত হবে নতুন এই মেট্রোরেল রুট। পথে টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, কলেজ গেট, আসাদ গেট, শুক্রাবাদ, কারওয়ান বাজার, হাতিরঝিল, তেজগাঁও, আফতাব নগরসহ রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকা যুক্ত হবে।

এছাড়া, এমআরটি লাইন-৫-এর নর্দার্ন রুট ও এমআরটি লাইন-১-এর সঙ্গে ইন্টারচেঞ্জ সুবিধা চালু হলে ঢাকার বিভিন্ন প্রান্তে যাতায়াত আরও সহজ ও দ্রুত হবে বলে আশা করা হচ্ছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড—ডিএমটিসিএল প্রকল্পটি বাস্তবায়ন করবে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ২০৩৩ সালের আগস্ট পর্যন্ত প্রকল্পের মেয়াদ নির্ধারণ করা হয়েছে।

প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে দেওয়া হবে ১৫ হাজার ১৯৭ কোটি ৬৬ লাখ টাকা। আর এশীয় উন্নয়ন ব্যাংক—এডিবি এবং দক্ষিণ কোরিয়ার ইডিসিএফ থেকে সহজ শর্তে ঋণ হিসেবে পাওয়া যাবে ৩০ হাজার ৩০৬ কোটি ১০ লাখ টাকা।

প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুল ওয়াহাব জানিয়েছেন, সাউদার্ন রুটের প্রাথমিক প্রক্রিয়াগুলো সম্পন্ন হয়েছে। ব্যয় ও নকশা কয়েক দফা পর্যালোচনার পর প্রকল্পটি অর্থনৈতিক ও পরিবেশগত দিক বিবেচনায় চূড়ান্ত করা হয়েছে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন এই মেট্রোরেল চালু হলে রাজধানীর সড়কে যানবাহনের চাপ কমবে, গণপরিবহনে শৃঙ্খলা ফিরবে এবং ঢাকার পশ্চিম ও পূর্বাঞ্চলের মানুষের যাতায়াতে নতুন গতি তৈরি হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর