
ষ্টাফ রিপোর্টার কুষ্টিয়া, মামুন
কুষ্টিয়ার মিরপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিশকাতুল ইসলাম এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন। সভায় আরও বক্তব্য রাখেন মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মিরপুর উপজেলা শাখার সভাপতি শক্তি সঞ্চয় পাল, সাধারণ সম্পাদক কাঞ্চন কুমার হালদার, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি সুশীল কুমার পাল ও সাধারণ সম্পাদক কাজল কুন্ডু। এছাড়াও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি আনন্দ দেবনাথ ও সাধারণ সম্পাদক অর্জুন কর্মকারসহ বিভিন্ন পূজা মন্দিরের সভাপতি ও প্রতিনিধিরা বক্তব্য রাখেন। বক্তব্যের তালিকায় আরও ছিলেন চিথলিয়া সার্বজনীন পূজা মন্দিরের সভাপতি বাদল দেবনাথ, গৌরদহ চরপাড়া যুবসংঘ মন্দিরের সভাপতি মহন্ত মন্ডল, স্বরুপদহ পালপাড়া সার্বজনীন পূজা মন্দিরের সভাপতি বাদল কুমার দে, নগরবাঁকা পূজা মন্দিরের সভাপতি নির্মল কুমার বিশ্বাস এবং গোবিন্দপুর মালাকারপাড়া পূজা মন্দিরের সভাপতি কার্তিক চন্দ্র মালাকার। উল্লেখ্য, এই বছর কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায় মোট ২৮টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। জেলা পর্যায়েও দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে এবং পূজা মণ্ডপগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। সম্প্রতি মিরপুরের স্বরুপদহ পালপাড়া কালী মন্দিরে প্রতিমা ভাঙচুরের একটি ঘটনাও ঘটেছে, যা নিয়ে তদন্ত চলছে।