1. admin@sokalarsomachar.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিক আন্দোলনে অচল গাজীপুর! ২৭ নম্বর থেকে চন্দ্রা পর্যন্ত ভয়াবহ যানজট, জনদুর্ভোগ চরমে শ্রমিক বিক্ষোভে অচল গাজীপুর-আশুলিয়া, মহাসড়ক অবরোধে দুর্ভোগ পাবনায় বজ্রপাতে কেড়ে নিল ৬ প্রাণ, আহত আরও ৩ দৌলতপুরে জমি ও বাঁশ কাটার বিরোধে যুবকের কব্জি বিচ্ছিন্ন, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই শুরু হোক পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার উদ্যোগ: ডিজি পাবনায় প্রকাশ্যে গুলি করে বিএনপি নেতাসহ দুজনকে হত্যা, এলাকায় উত্তেজনা মিরপুর-১০ গোলচত্বরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, ৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবি উল্লাপাড়ায় যানজট নিরসনে পৌরসভার উচ্ছেদ অভিযান ভাঙা হলো ফুটপাতের অবৈধ স্থাপনা মিরপুর-১-এ ডিএনসিসির উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ স্থাপনা ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, গ্রিল কেটে টাকা লুট সিসিটিভিতে নেই ফুটেজ

বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ; বাতিল হলো বাসদ প্রার্থীর

সকালের সমাচার ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৫৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, বগুড়া | ৩ জানুয়ারি, ২০২৬

বগুড়া-৬ (সদর) আসনে দীর্ঘ প্রতীক্ষার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (৩ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই ঘোষণা দেওয়া হয়।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টা ২৫ মিনিটে তারেক রহমানের দাখিলকৃত মনোনয়নপত্রটি পরীক্ষা-নিরীক্ষা করা হয়। সকল নথিপত্র সঠিক থাকায় রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্রটি বৈধ বলে ঘোষণা করেন। তারেক রহমানের প্রার্থিতা বৈধ হওয়ার সংবাদে বগুড়া জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

একই আসনে অন্য প্রার্থীদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্রটিও যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

তবে এই আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত প্রার্থী দিলরুবা নূরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা জানান, আয়কর রিটার্ন জমা না দেওয়ার কারণে আইনি বাধ্যবাধকতায় তাঁর মনোনয়নপত্রটি বাতিল বলে গণ্য হয়েছে।

বগুড়া-৬ আসনটি বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যবাহী আসন হিসেবে পরিচিত। তারেক রহমানের পাশাপাশি জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হওয়ায় এই আসনে নির্বাচনী লড়াইয়ের সমীকরণ এখন নতুন মাত্রা পেতে যাচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর