1. admin@sokalarsomachar.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিক আন্দোলনে অচল গাজীপুর! ২৭ নম্বর থেকে চন্দ্রা পর্যন্ত ভয়াবহ যানজট, জনদুর্ভোগ চরমে শ্রমিক বিক্ষোভে অচল গাজীপুর-আশুলিয়া, মহাসড়ক অবরোধে দুর্ভোগ পাবনায় বজ্রপাতে কেড়ে নিল ৬ প্রাণ, আহত আরও ৩ দৌলতপুরে জমি ও বাঁশ কাটার বিরোধে যুবকের কব্জি বিচ্ছিন্ন, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই শুরু হোক পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার উদ্যোগ: ডিজি পাবনায় প্রকাশ্যে গুলি করে বিএনপি নেতাসহ দুজনকে হত্যা, এলাকায় উত্তেজনা মিরপুর-১০ গোলচত্বরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, ৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবি উল্লাপাড়ায় যানজট নিরসনে পৌরসভার উচ্ছেদ অভিযান ভাঙা হলো ফুটপাতের অবৈধ স্থাপনা মিরপুর-১-এ ডিএনসিসির উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ স্থাপনা ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, গ্রিল কেটে টাকা লুট সিসিটিভিতে নেই ফুটেজ

ফিলিস্তিনে হত্যাকাণ্ড ও ইসরায়েলি পণ্য বর্জনের দাবিতে রামপালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

সকালের সমাচার ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৯৭ বার পঠিত
Exif_JPEG_420

মোঃ আকাশ উজ্জামান শেখ
রামপাল ( বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের রামপালে ফিলিস্তিনে দখলদার ইসরাইলের বর্বর হামলা, নির্যাতন ও বিনা অপরাধে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের হত্যার প্রতিবাদ ও ইসরায়েলি সব ধরণের পণ্য বর্জনের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ৭ এপ্রিল ( সোমবার ) বিকাল পাঁচটায় বাংলাদেশ জামায়াতে ইসলামি রামপাল শাখার আয়োজনে সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে খুলনা_মোংলা মহাসড়কের ফয়লা বাসস্ট্যান্ড এলাকা থেকে বিশাল এক মিছিল বের হয়ে রোনশোন মোড়ে এসে পূণরায় বাসস্ট্যান্ডে ফিরে এক প্রতিবাদ সমাবেশ করে ।এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত ধর্মপ্রাণ মুসলমান ফিলিস্তিনের স্বাধীনতা কামী মানুষ পতাকা হাতে ও মাথায় বেঁধে এসে মিলিত হয় ।নেতানিয়াহুর দুই গালে , জুতা মারো তালে তালে ,আমরা সবাই নবীর সেনা ভয় করিনা বুলেট বোমা,ইহুদের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার শ্লোগানে শ্লোগানে মুখরিত হয় মিছিলটি প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন আল আকসা আমাদের দ্বিতীয় কেবলা। এই আল আকসা বিশ্ব নবীর হিজরতের স্মৃতি বিজড়িত স্থান। একে যে আঘাত করতে আসবে, তার প্রতিবাদ করা প্রতিটা মুসলিমের ইমানী দায়িত্ব
আমাদের মুসলিম ভাইদের মারা হচ্ছে , ছোট্ট ছোট্ট শিশুদের মারা হচ্ছে, আমরা মুসলমান হিসেবে এটা মেনে নিতে পারিনা ।আমাদের যার যার সাধ্যমত এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে না হলে কাল কিয়ামতের দিনে আমরা কি জবাব দিবো?
আমাদের মুসলমান ভাইদের হত্যা করা হয়েছে আর আমরা চুপ করে ছিলাম এটা কখনোই ভালো হবেনা তাই আমাদের প্রথম পদক্ষেপ হবে ইসরাইলকে মন থেকে ঘৃণা করা এবং দ্বিতীয়ত যত ইসরায়েলি পণ্য আছে সব বর্জন করা ।কারণ একটা দেশের অর্থনীতির বড় অংশ আসে তার রপ্তানি পণ্য থেকে আর এই ইসরায়েলি পণ্য আমরা কিনতেছি যে অর্থ দিয়ে গোলাবারুদ কিনে মুসলিম জাতির উপর মামলা করছে
তাই আমরা আজ থেকে ইসরায়েলি সব পন্য বর্জন করবো ফিলিস্তিন এর বিজয় একদিন
হবেই ইনশাআল্লাহ

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর