1. admin@sokalarsomachar.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিক আন্দোলনে অচল গাজীপুর! ২৭ নম্বর থেকে চন্দ্রা পর্যন্ত ভয়াবহ যানজট, জনদুর্ভোগ চরমে শ্রমিক বিক্ষোভে অচল গাজীপুর-আশুলিয়া, মহাসড়ক অবরোধে দুর্ভোগ পাবনায় বজ্রপাতে কেড়ে নিল ৬ প্রাণ, আহত আরও ৩ দৌলতপুরে জমি ও বাঁশ কাটার বিরোধে যুবকের কব্জি বিচ্ছিন্ন, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই শুরু হোক পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার উদ্যোগ: ডিজি পাবনায় প্রকাশ্যে গুলি করে বিএনপি নেতাসহ দুজনকে হত্যা, এলাকায় উত্তেজনা মিরপুর-১০ গোলচত্বরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, ৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবি উল্লাপাড়ায় যানজট নিরসনে পৌরসভার উচ্ছেদ অভিযান ভাঙা হলো ফুটপাতের অবৈধ স্থাপনা মিরপুর-১-এ ডিএনসিসির উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ স্থাপনা ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, গ্রিল কেটে টাকা লুট সিসিটিভিতে নেই ফুটেজ

দীর্ঘ ২৮ বছর পর ডাকসুর প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত

সকালের সমাচার ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১২ বার পঠিত

অনলাইন ডেস্ক নিউজ,
দীর্ঘ ২৮ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদগুলোর নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে। ২০১৯ সালের ২৩শে মার্চ ডাকসু ভবনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। সভায় ডাকসুর নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর, সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানী, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সাদ্দাম হোসেনসহ নির্বাচিত অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবং শিক্ষার্থীদের মতামতকে সম্মান জানিয়ে ভিপি নুরুল হক নুর ও সমাজসেবা সম্পাদক আখতার হোসেন এই সভায় অংশগ্রহণের সিদ্ধান্ত নেন। এই সভার প্রধান আলোচনার বিষয় ছিল ডাকসুর এক বছরের কার্যক্রমের রূপরেখা প্রণয়ন। নির্বাচনের সময়কার বিভিন্ন অভিযোগ এবং পুনঃনির্বাচনের দাবির মধ্যেই এই সভা অনুষ্ঠিত হয়। ভিপি নুর দায়িত্ব গ্রহণের পাশাপাশি পুনঃনির্বাচনের দাবিও অব্যাহত রাখবেন বলে জানান। তিনি বলেন, নির্বাচনে অনিয়মের অভিযোগ থাকলেও যারা তাকে ভোট দিয়েছেন, তাদের সম্মান জানাতেই তিনি দায়িত্ব নিয়েছেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ১১ই মার্চ দীর্ঘ ২৮ বছর পর ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। নির্বাচনে ২৫টি পদের মধ্যে ২৩টিতেই ছাত্রলীগ জয়লাভ করে। তবে ভিপি এবং সমাজসেবা সম্পাদক পদে কোটা সংস্কার আন্দোলনের নেতারা নির্বাচিত হন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর