1. admin@sokalarsomachar.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিক আন্দোলনে অচল গাজীপুর! ২৭ নম্বর থেকে চন্দ্রা পর্যন্ত ভয়াবহ যানজট, জনদুর্ভোগ চরমে শ্রমিক বিক্ষোভে অচল গাজীপুর-আশুলিয়া, মহাসড়ক অবরোধে দুর্ভোগ পাবনায় বজ্রপাতে কেড়ে নিল ৬ প্রাণ, আহত আরও ৩ দৌলতপুরে জমি ও বাঁশ কাটার বিরোধে যুবকের কব্জি বিচ্ছিন্ন, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই শুরু হোক পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার উদ্যোগ: ডিজি পাবনায় প্রকাশ্যে গুলি করে বিএনপি নেতাসহ দুজনকে হত্যা, এলাকায় উত্তেজনা মিরপুর-১০ গোলচত্বরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, ৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবি উল্লাপাড়ায় যানজট নিরসনে পৌরসভার উচ্ছেদ অভিযান ভাঙা হলো ফুটপাতের অবৈধ স্থাপনা মিরপুর-১-এ ডিএনসিসির উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ স্থাপনা ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, গ্রিল কেটে টাকা লুট সিসিটিভিতে নেই ফুটেজ

ঢাকায় বিএনপি কার্যালয়ে মার্কিন দূতাবাসের চার্জ ডি’অ্যাফেয়ার্সের সৌজন্য সাক্ষাৎ

সকালের সমাচার ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১৬২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,
আজ রোববার সকাল ১০টায় ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ ডি’অ্যাফেয়ার্স (CDA) ট্রেসি অ্যান জ্যাকবসন গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে অংশ নেন। তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর সঙ্গে বৈঠক করেন। সাক্ষাতকালে উভয়পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেন। বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার, নির্বাচনের পরিবেশ এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয় বলে দলীয় সূত্রে জানা গেছে। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং দলটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। সাক্ষাতের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি যুক্তরাষ্ট্র দূতাবাস কিংবা বিএনপি। তবে কূটনৈতিক মহলে এ সাক্ষাৎকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা হিসেবেই দেখা হচ্ছে। বিএনপি সূত্রে জানা যায়, বৈঠকে বিএনপি নেতারা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, দলটির অবস্থান এবং আগামী দিনের কর্মপন্থা সম্পর্কে মার্কিন দূতাবাস প্রতিনিধিকে অবহিত করেন। উল্লেখ্য, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিয়মিত সংলাপ এবং মতবিনিময়ের অংশ হিসেবেই এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর