1. admin@sokalarsomachar.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিক আন্দোলনে অচল গাজীপুর! ২৭ নম্বর থেকে চন্দ্রা পর্যন্ত ভয়াবহ যানজট, জনদুর্ভোগ চরমে শ্রমিক বিক্ষোভে অচল গাজীপুর-আশুলিয়া, মহাসড়ক অবরোধে দুর্ভোগ পাবনায় বজ্রপাতে কেড়ে নিল ৬ প্রাণ, আহত আরও ৩ দৌলতপুরে জমি ও বাঁশ কাটার বিরোধে যুবকের কব্জি বিচ্ছিন্ন, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই শুরু হোক পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার উদ্যোগ: ডিজি পাবনায় প্রকাশ্যে গুলি করে বিএনপি নেতাসহ দুজনকে হত্যা, এলাকায় উত্তেজনা মিরপুর-১০ গোলচত্বরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, ৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবি উল্লাপাড়ায় যানজট নিরসনে পৌরসভার উচ্ছেদ অভিযান ভাঙা হলো ফুটপাতের অবৈধ স্থাপনা মিরপুর-১-এ ডিএনসিসির উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ স্থাপনা ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, গ্রিল কেটে টাকা লুট সিসিটিভিতে নেই ফুটেজ

জয়পুরহাটে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকীতে ইফতার মাহফিল

সকালের সমাচার ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১৪৪ বার পঠিত

মোঃমোয়ান্নাফ হোসেন শিমুল
জয়পুরহাট জেলা প্রতিনিধি:

বাংলাদেশ প্রতিদিনের ১৬ বছর পদার্পণ উপলক্ষে শনিবারে জয়পুরহাট প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা, ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পত্রিকাটির জয়পুরহাট জেলা প্রতিনিধি শামীম কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব। সভায় প্রধান অতিথি বলেন, বাংলাদেশ প্রতিদিন বস্তুনিষ্ঠ সংবাদ, পত্রিকার স্বল্পমূল্য এবং লেখার গুণগত মানের দিক দিয়ে দেশের সকল সংবাদপত্রকে ছাড়িয়ে শীর্ষ স্থানে জায়গা করে নিয়েছে।এসময় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন বলেন, দীর্ঘ সময়ে সংবাদপত্রর জগতে শীর্ষস্থান ধরে রাখাই প্রমাণ করে এই পত্রিকা সফল। সবার হৃদয়ে এখন বাংলাদেশ প্রতিদিন নামক একটি পত্রিকা। এ পত্রিকার সাফল্য কামনা করি।এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেছেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম,মিজানুর রহমান,মাহবুবুল হক, জেলা বিএনপির আহ্বায়ক মোঃ গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী হাসিবুল আলম লিটন, জেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক তিতাস মোস্তফা, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।আলোচনা সভা শেষে মোনাজাত পরিচালনা করেছেন প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মাশরেকুল আলম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর