1. admin@sokalarsomachar.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিক আন্দোলনে অচল গাজীপুর! ২৭ নম্বর থেকে চন্দ্রা পর্যন্ত ভয়াবহ যানজট, জনদুর্ভোগ চরমে শ্রমিক বিক্ষোভে অচল গাজীপুর-আশুলিয়া, মহাসড়ক অবরোধে দুর্ভোগ পাবনায় বজ্রপাতে কেড়ে নিল ৬ প্রাণ, আহত আরও ৩ দৌলতপুরে জমি ও বাঁশ কাটার বিরোধে যুবকের কব্জি বিচ্ছিন্ন, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই শুরু হোক পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার উদ্যোগ: ডিজি পাবনায় প্রকাশ্যে গুলি করে বিএনপি নেতাসহ দুজনকে হত্যা, এলাকায় উত্তেজনা মিরপুর-১০ গোলচত্বরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, ৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবি উল্লাপাড়ায় যানজট নিরসনে পৌরসভার উচ্ছেদ অভিযান ভাঙা হলো ফুটপাতের অবৈধ স্থাপনা মিরপুর-১-এ ডিএনসিসির উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ স্থাপনা ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, গ্রিল কেটে টাকা লুট সিসিটিভিতে নেই ফুটেজ

ছুটির আমেজ শেষে চিরচেনা যানজটের নগরী ঢাকা

সকালের সমাচার ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৩৭ বার পঠিত

অনলাইন ডেস্ক নিউজ ,
দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটির পর রাজধানী ঢাকা আবার তার পুরনো রূপে ফিরেছে। রোববার সকাল থেকেই শহরের রাস্তাগুলোতে দেখা গেছে তীব্র যানজট ও কর্মব্যস্ত মানুষের ভিড়। কয়েক দিনের শান্ত ও কোলাহলমুক্ত পরিবেশের পর নগরবাসী আবার মুখোমুখি হয়েছেন তাদের চিরচেনা যানজটের দুর্ভোগের। বিশেষ করে রাজধানীর কারওয়ান বাজার, ফার্মগেট, বিজয় সরণি থেকে শুরু করে মতিঝিল পর্যন্ত প্রধান সড়কগুলোতে সকাল থেকেই যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। বাস, প্রাইভেট কার, রিকশা ও মোটরসাইকেলের অবিরাম হর্ন ও মানুষের কোলাহলে শহরজুড়ে তৈরি হয়েছে স্বাভাবিক কর্মদিবসের চিত্র। ছুটিতে যারা গ্রামের বাড়ি বা ঢাকার বাইরে গিয়েছিলেন, তারা কর্মস্থলে যোগ দিতে ফিরে আসায় মূলত এই যানজটের সৃষ্টি হয়েছে। অফিসগামী যাত্রী ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে রাজধানীর রাজপথ। কারওয়ান বাজার এলাকায় সকাল থেকে থেমে থেমে যানজট চলতে দেখা গেছে। সেখানকার দোকানপাট ও ফুটপাতের বাজারগুলোও পুরোদমে চালু হওয়ায় বেড়েছে মানুষের আনাগোনা। ছুটির সময়টায় ঢাকার রাস্তাগুলো ছিল অনেকটাই ফাঁকা, নগরবাসী স্বস্তিতে চলাচল করতে পেরেছিলেন। কিন্তু ছুটি শেষ হতেই সেই স্বস্তির অবসান ঘটেছে। যানবাহনের চাপ সামলাতে ট্রাফিক পুলিশকে হিমশিম খেতে হচ্ছে। পূজার ছুটির এই প্রশান্তি শেষে রাজধানীর রাস্তাগুলো যেন আবারও তার স্বাভাবিক ব্যস্ত ও গতিময় জীবনে ফিরে এসেছে, যা ক্যামেরাবন্দী করেছেন ফটোগ্রাফার মাহবুব আলম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর