1. admin@sokalarsomachar.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিক আন্দোলনে অচল গাজীপুর! ২৭ নম্বর থেকে চন্দ্রা পর্যন্ত ভয়াবহ যানজট, জনদুর্ভোগ চরমে শ্রমিক বিক্ষোভে অচল গাজীপুর-আশুলিয়া, মহাসড়ক অবরোধে দুর্ভোগ পাবনায় বজ্রপাতে কেড়ে নিল ৬ প্রাণ, আহত আরও ৩ দৌলতপুরে জমি ও বাঁশ কাটার বিরোধে যুবকের কব্জি বিচ্ছিন্ন, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই শুরু হোক পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার উদ্যোগ: ডিজি পাবনায় প্রকাশ্যে গুলি করে বিএনপি নেতাসহ দুজনকে হত্যা, এলাকায় উত্তেজনা মিরপুর-১০ গোলচত্বরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, ৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবি উল্লাপাড়ায় যানজট নিরসনে পৌরসভার উচ্ছেদ অভিযান ভাঙা হলো ফুটপাতের অবৈধ স্থাপনা মিরপুর-১-এ ডিএনসিসির উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ স্থাপনা ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, গ্রিল কেটে টাকা লুট সিসিটিভিতে নেই ফুটেজ

গণমাধ্যমে কর্মরত সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় যুবদল কমিটির সভাপতি ও সম্পাদক

সকালের সমাচার ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৭০ বার পঠিত

তৌকির আহম্মেদ,বিশেষ প্রতিনিধি, কুষ্টিয়া জেলা:

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্যাডে আজ ১৭ই মার্চ-২৫ ইং রোজ সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমে কর্মরত সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে অবগত করেছেন, ঢাকা গুলিস্তান সহ রাজধানীর বিভিন্ন সড়কের ফুটপাত দখল করে এক শ্রেণীর দুষ্কৃতিকারী জনসাধারণের স্বাভাবিক চলাফেরা বিঘ্নিত করার পাশাপশি ফুটপাত কেন্দ্রীক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে প্রায়ই সংঘর্ষে জড়িয়ে পড়ছে। গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রামরত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র অন্যতম অঙ্গ সংগঠন হিসেবে জাতীয়তাবাদী যুবদল এসব অবৈধ দখল-বাণিজ্য কেন্দ্রীক সন্ত্রাসের বিরুদ্ধে সব সময়ই সোচ্চার ভূমিকা পালন করে আসছে। জনদুর্ভোগ সৃষ্টিকারী এ ধরনের কাজে যুবদলের কারোর নূন্যতম সংশ্লিষ্টতা দৃষ্টিগোচর হওয়া মাত্রই অভ্যন্তরীণ তদন্তের মাধ্যমে বহিষ্কার সহ তার বিরুদ্ধে দলীয় ও আইনী শান্তি-মূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে, এ ধরনের অবৈধ দখল বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট কতিপয় দুষ্কৃতিকারীরা নিজেদের অপরাধ আড়াল করতে উদ্দেশ্যমূলকভাবে যুবদলের পরিচয় ব্যবহার করে জাতীয়তাবাদী যুবদলের ইমেজ ক্ষুন্ন করছে। দলীয় পরিচয় ব্যবহারকারী এ ধরনের অপরাধীর প্রকৃত পরিচয় এবং ঘটনা নিশ্চিত হয়ে সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমে কর্মরত সাংবাদিক বন্ধুদের এবং এ জাতীয় অপরাধীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। যুবদলের পরিচয় ব্যবহার করে কেউ কোথাও দখল বাণিজ্যের কোনো রূপ ঘটনা পরিলক্ষিত হওয়া মাত্রই অপরাধীকে তাৎক্ষণিক ঘটনাস্থলে আটক করে রেখে যুবদল কেন্দ্রীয় দপ্তরে নুরুল ইসলাম সোহেল, দপ্তর সম্পাদক, মিনহাজুল ইসলাম ভূইয়া এর ০১৮১৯-২৯৫১০৬ এই নম্বরে অথবা সহ-দপ্তর সম্পাদক এর ০১৭১২-০৬১১৯৮ এই নম্বরে জানানোর জন্য সচেতন মহল এবং জনসাধারণ ও ভুক্তভোগী সহ সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন কেন্দ্রীয় যুবদল কমিটির সংগঠনটি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর