1. admin@sokalarsomachar.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিক আন্দোলনে অচল গাজীপুর! ২৭ নম্বর থেকে চন্দ্রা পর্যন্ত ভয়াবহ যানজট, জনদুর্ভোগ চরমে শ্রমিক বিক্ষোভে অচল গাজীপুর-আশুলিয়া, মহাসড়ক অবরোধে দুর্ভোগ পাবনায় বজ্রপাতে কেড়ে নিল ৬ প্রাণ, আহত আরও ৩ দৌলতপুরে জমি ও বাঁশ কাটার বিরোধে যুবকের কব্জি বিচ্ছিন্ন, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই শুরু হোক পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার উদ্যোগ: ডিজি পাবনায় প্রকাশ্যে গুলি করে বিএনপি নেতাসহ দুজনকে হত্যা, এলাকায় উত্তেজনা মিরপুর-১০ গোলচত্বরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, ৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবি উল্লাপাড়ায় যানজট নিরসনে পৌরসভার উচ্ছেদ অভিযান ভাঙা হলো ফুটপাতের অবৈধ স্থাপনা মিরপুর-১-এ ডিএনসিসির উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ স্থাপনা ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, গ্রিল কেটে টাকা লুট সিসিটিভিতে নেই ফুটেজ

উন্নত চিকিৎসার জন্য আগামীকাল সিঙ্গাপুর যাচ্ছেন নুরুল হক নুর।

সকালের সমাচার ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর উন্নত চিকিৎসার জন্য আগামীকাল সোমবার (২২ সেপ্টেম্বর, ২০২৫) সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হচ্ছেন।গত ২৯ আগস্ট ঢাকায় এক রাজনৈতিক কর্মসূচিতে আইন-শৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গুরুতর আহত হওয়ার পর থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন।
গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল-উজ-জামান রবিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, চিকিৎসকদের পরামর্শে নুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সোমবার সকালে তার দেশ ত্যাগ করার কথা রয়েছে এবং যাত্রাকালে তার সঙ্গে ডা. সাজ্জাদ হোসেন থাকবেন। নুরুল হক নুরের পরিবার ও তার দল গণঅধিকার পরিষদের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার দ্রুত আরোগ্য ও সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে।
গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন-শৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করলে নুরুল হক নুরসহ দলটির অন্তত ৫০ জন নেতাকর্মী আহত হন। গুরুতর আহত নুরকে প্রথমে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।এরপর থেকে তিনি ১৮ দিন ধরে ঢাকা মেডিকেল ও পরবর্তীতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ২ সেপ্টেম্বর নুরের স্ত্রী মারিয়া আক্তার ও গণঅধিকার পরিষদের নেতারা প্রধান উপদেষ্টার সাথে দেখা করলে সরকার প্রধান তাকে বিদেশে পাঠানোর সিদ্ধান্তের কথা জানান। সরকারের এই উদ্যোগে গণঅধিকার পরিষদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে ধন্যবাদ জানিয়েছে। তবে হামলার ২৪ দিন পার হলেও জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেওয়ায় উদ্বেগও প্রকাশ করেছে দলটি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর