1. admin@sokalarsomachar.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিক আন্দোলনে অচল গাজীপুর! ২৭ নম্বর থেকে চন্দ্রা পর্যন্ত ভয়াবহ যানজট, জনদুর্ভোগ চরমে শ্রমিক বিক্ষোভে অচল গাজীপুর-আশুলিয়া, মহাসড়ক অবরোধে দুর্ভোগ পাবনায় বজ্রপাতে কেড়ে নিল ৬ প্রাণ, আহত আরও ৩ দৌলতপুরে জমি ও বাঁশ কাটার বিরোধে যুবকের কব্জি বিচ্ছিন্ন, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই শুরু হোক পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার উদ্যোগ: ডিজি পাবনায় প্রকাশ্যে গুলি করে বিএনপি নেতাসহ দুজনকে হত্যা, এলাকায় উত্তেজনা মিরপুর-১০ গোলচত্বরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, ৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবি উল্লাপাড়ায় যানজট নিরসনে পৌরসভার উচ্ছেদ অভিযান ভাঙা হলো ফুটপাতের অবৈধ স্থাপনা মিরপুর-১-এ ডিএনসিসির উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ স্থাপনা ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, গ্রিল কেটে টাকা লুট সিসিটিভিতে নেই ফুটেজ

আমরা যুদ্ধ ও দায়মুক্তির যুগে বাস করছি,ডিআরসি মহাসচিব শার্লট স্লেন্তে

সকালের সমাচার ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১০৪ বার পঠিত

নিজস্ব সংবাদদাতা:
চলমান সংঘাত ও বেসামরিক নাগরিকদের ওপর হামলার কারণে ২০২৫-২০২৬ সালে বিশ্বব্যাপী বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৬৭ লাখ বৃদ্ধি পেতে পারে। সম্প্রতি ডেনিশ রিফিউজি কাউন্সিলের (ডিআরসি) গ্লোবাল ডিসপ্লেসমেন্ট ফোরকাস্ট রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে। ডিআরসি মহাসচিব শার্লট স্লেন্তে বলেছেন, আমরা যুদ্ধ ও দায়মুক্তির যুগে বাস করছি। বেসামরিক নাগরিকরা সবচেয়ে বেশি মূল্য দিচ্ছে।
ডিআরসি জানিয়েছে, বিশ্বব্যাপী জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বর্তমানে ১২ কোটি ২৬ লাখ। সংস্থাটি তাদের পূর্বাভাসে ২০২৫ সালে ৪২ লাখ এবং ২০২৬ সালে আরও ২৫ লাখ মানুষের বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে।
এই বাস্তুচ্যুতির প্রধান কারণ হিসেবে সুদান ও মিয়ানমারের গৃহযুদ্ধকে উল্লেখ করা হয়েছে। সুদানে চলমান মানবিক সংকটের ফলে এরইমধ্যে ১ কোটি ২৬ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যা নতুন বাস্তুচ্যুতির প্রায় এক তৃতীয়াংশের জন্য দায়ী। মিয়ানমারে গৃহযুদ্ধের কারণে ৩৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং ২০২৬ সালের শেষ নাগাদ সেখানে আরও ১৪ লাখ মানুষের বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা রয়েছে।

এছাড়াও, আফগানিস্তান, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, সিরিয়া, ইয়েমেন ও ভেনিজুয়েলায় সশস্ত্র সংঘাত, জলবায়ু পরিবর্তন ও আর্থ-সামাজিক অস্থিতিশীলতার কারণে বাস্তুচ্যুতির সংখ্যা বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

ডিআরসি জানিয়েছে, ২০২৬ সালের শেষ নাগাদ ৬৭ লাখ লোকের বাস্তুচ্যুত হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে, যার মধ্যে প্রায় ৭০ শতাংশ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হবে….

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর