1. admin@sokalarsomachar.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিক আন্দোলনে অচল গাজীপুর! ২৭ নম্বর থেকে চন্দ্রা পর্যন্ত ভয়াবহ যানজট, জনদুর্ভোগ চরমে শ্রমিক বিক্ষোভে অচল গাজীপুর-আশুলিয়া, মহাসড়ক অবরোধে দুর্ভোগ পাবনায় বজ্রপাতে কেড়ে নিল ৬ প্রাণ, আহত আরও ৩ দৌলতপুরে জমি ও বাঁশ কাটার বিরোধে যুবকের কব্জি বিচ্ছিন্ন, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই শুরু হোক পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার উদ্যোগ: ডিজি পাবনায় প্রকাশ্যে গুলি করে বিএনপি নেতাসহ দুজনকে হত্যা, এলাকায় উত্তেজনা মিরপুর-১০ গোলচত্বরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, ৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবি উল্লাপাড়ায় যানজট নিরসনে পৌরসভার উচ্ছেদ অভিযান ভাঙা হলো ফুটপাতের অবৈধ স্থাপনা মিরপুর-১-এ ডিএনসিসির উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ স্থাপনা ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, গ্রিল কেটে টাকা লুট সিসিটিভিতে নেই ফুটেজ

আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করতে চায় বিএনপি, তবে দল নিষিদ্ধের পক্ষে নয়: সালাহউদ্দিন

সকালের সমাচার ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

অনলাইন ডেস্ক নিউজ,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দীর্ঘদিন ধরে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়ে আসছে, তবে কোনো রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করার পক্ষে নয় দলটি। শুক্রবার (৩ অক্টোবর, ২০২৫) ঢাকার গুলশানে নিজ বাসভবনে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, “আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করতে বিএনপি দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে। তবে নির্বাহী আদেশের মাধ্যমে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষপাতী নয় বিএনপি। এ বিষয়ে যা হবে তা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়েই হওয়া উচিত।” তিনি আরও উল্লেখ করেন যে, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি না, সেই সিদ্ধান্ত বিএনপি নেবে না, বরং জনগণ ও বিচারিক আদালত সেই সিদ্ধান্ত নেবে। সালাহউদ্দিন আহমেদের মতে, “গণহত্যা চালানোর পরও আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা নেই। বরং তারা দিল্লিতে বসে দেশ নিয়ে ষড়যন্ত্র করছে।” তিনি মন্তব্য করেন যে, সরকারের উচিত আওয়ামী লীগের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) মামলা করা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, বিএনপি প্রার্থী বাছাইয়ের কাজ করছে এবং খুব শিগগিরই প্রতিটি আসনে একক প্রার্থীকে নির্বাচনের মাঠে কাজ করার জন্য ‘গ্রিন সিগন্যাল’ দেওয়া হবে। তবে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে তফসিল ঘোষণার পর। তিনি আরও বলেন, গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও গণতন্ত্রের প্রশ্নে তারা এক থাকবে। নির্বাচনকেন্দ্রিক জোট গঠনের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে বলেও তিনি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর