
কুষ্টিয়া মিরপুর প্রতিনিধি: মামুন
কুষ্টিয়া মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী ও সুধী সমাবেশে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে হাজার হাজার তাওহীদি জনতা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।
ইসলামী আন্দোলনের কর্মীরা যে ত্যাগ এবং পরীক্ষা দিতে পারে কুর্শা হাই স্কুল মাঠের চিত্র দেখলেই বোঝা যায়। অজস্র বৃষ্টিকে উপেক্ষা করে একটি নজির বিহীন দৃষ্টান্ত উপস্থাপন করল বাংলাদেশ জামায়াতে ইসলামের কর্মীরা,। আগামীর বিজয় ইসলামের পক্ষেই হবে বক্তব্যে মিরপুর-ভেড়ামারা জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী জননেতা আলহাজ্ব আব্দুল গফুর। এই সমাবেশ প্রমাণ করেছে—আল্লাহর পথে দাওয়াত ও ন্যায়ের সংগ্রামে জনগণ সবসময় প্রস্তুত। ন্যায় ইনসাফ সততার মিরপুর-ভেড়ামারা বিনির্মানে আমরা থামবো না ইনশাআল্লাহ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আমির জনাব অধ্যাপক আবুল হাশেম। আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি মিরপুর-ভেড়ামারা জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী জননেতা আলহাজ্ব আব্দুল গফুর।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আমির খন্দকার রেজাউল করিম এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর আসনের এমপি প্রার্থী মুফতি আমির হামজা। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ।