1. admin@sokalarsomachar.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিক আন্দোলনে অচল গাজীপুর! ২৭ নম্বর থেকে চন্দ্রা পর্যন্ত ভয়াবহ যানজট, জনদুর্ভোগ চরমে শ্রমিক বিক্ষোভে অচল গাজীপুর-আশুলিয়া, মহাসড়ক অবরোধে দুর্ভোগ পাবনায় বজ্রপাতে কেড়ে নিল ৬ প্রাণ, আহত আরও ৩ দৌলতপুরে জমি ও বাঁশ কাটার বিরোধে যুবকের কব্জি বিচ্ছিন্ন, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই শুরু হোক পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার উদ্যোগ: ডিজি পাবনায় প্রকাশ্যে গুলি করে বিএনপি নেতাসহ দুজনকে হত্যা, এলাকায় উত্তেজনা মিরপুর-১০ গোলচত্বরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, ৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবি উল্লাপাড়ায় যানজট নিরসনে পৌরসভার উচ্ছেদ অভিযান ভাঙা হলো ফুটপাতের অবৈধ স্থাপনা মিরপুর-১-এ ডিএনসিসির উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ স্থাপনা ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, গ্রিল কেটে টাকা লুট সিসিটিভিতে নেই ফুটেজ

“আমরা সরকারকে সহযোগিতা করি, কিন্তু সুবিধাভোগী বা ভাগবাটোয়ারার অংশীদার নই” – নুরুল হক নুর

সকালের সমাচার ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১১৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, তার দল সরকারকে সহযোগিতা করলেও সরকারের কাছ থেকে কোনো ধরনের সুবিধাভোগী নয় এবং কোনো ভাগবাটোয়ারার অংশীদারও নয়। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরে শনিবার (৪ অক্টোবর, ২০২৫) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। নুর তার ওপর সম্প্রতি ঘটে যাওয়া হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “শেখ হাসিনার আমলেও আমরা তার গদিকে চ্যালেঞ্জ করে আন্দোলন করেছিলাম, তখনও আইনশৃঙ্খলা বাহিনীর এমন বর্বরোচিত হামলার শিকার হইনি। “তিনি এই হামলাকে একটি “টার্গেট মিশন” হিসেবে অভিহিত করে বলেন, এর মাধ্যমে অন্যদের বার্তা দেওয়া হয়েছে।হামলার ঘটনায় পুলিশ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্পৃক্ততা অস্বীকার করার বিষয়টি উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, “যদি তাদের সম্পৃক্ততা না থাকে, তাহলে এ হামলা চালালো কারা? “নুর এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে হুঁশিয়ারি দেন যে, এর বিচার না হলে ভবিষ্যতেও রাজনৈতিক নেতারা এ ধরনের হামলার শিকার হতে পারেন। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, “এখন দেশে বিশৃঙ্খলা, নির্বাচন নিয়ে বিভাজন ও পাহাড়ে অস্থিতিশীলতা দেখা যাচ্ছে; যদি কাঙ্ক্ষিত নির্বাচন না হয়, দেশ পুনরায় সংকটে পড়বে। “তিনি একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে ব্যর্থ হলে বর্তমান সরকারের প্রতিনিধিদেরকেও সাবেক নির্বাচন কমিশনারদের মতো পরিস্থিতির সম্মুখীন হতে হতে পারে বলে সতর্ক করেন। রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তিনি আরও বলেন, “সমঝোতার নির্বাচনে যাদের ইশারা দেওয়া হবে, তারাই নির্বিঘ্নে প্রচারণা চালাবে; যাদের সিগন্যাল দেওয়া হবে না, তাদের ওপর হামলা করে প্রচার থেকে বিরত রাখা হবে।”এর মাধ্যমে তিনি একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর