
নিজস্ব প্রতিবেদক কুষ্টিয়া,
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযুদ্ধা সাবেক প্রধানমন্রী ও জাতীয় পার্টি (কাজী জাফর) এর সাবেক চেয়ারম্যান, কাজী জাফর আহমেদ -এর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় পার্টি (কাজী জাফর) এর জেলা শাখার কার্যালয়ে এক স্মরনসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা অনুষ্ঠানে তার মুক্তিযুদ্ধের ভুমিকা, মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে দেশ গঠনে তার ভুমিকা, এবং তার বিশাল রাজনৈতিক জীবন ও তার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। উক্ত আলোচনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় পার্টি (কাজী জাফর) এর কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মোঃ জাহাঙ্গীর হাফিজ লালু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএলডিপি এর কুষ্টিয়া জেলা আহবায়ক ডাঃ মোঃ রুহুল আমীন। আলেচনায় আরো অংশ নেন মোঃ আজমত আলী খান মনি সাধারণ সম্পাদক, জাতীয় পার্টি (কাজী জাফর), সাংগঠনিক সম্পাদক আরিফ খান চৌধুরী, জাতীয় যুবসংহতির আহবায়ক শেখ ইউসুফ রেজা রানা, জাতীয় ছাত্র সমাজের সভাপতি মাহফুজুর রহমান লেখক, জেলা কমিটির অন্যতম সদস্য মোঃ কবিরউদ্দিন, সদর উপজেলার আহবায়ক মোঃ সুজাউদ্দৌলা রাজু, জেলা কমিটির সদস্য মোঃ শামীম আহমেদ,। অংশ নেন আহমেদ মুরসালিন, সদস্য সচিব জেলা জাতীয় ছাত্র সমাজ ( কাজী জাফর), মোঃ নাজমুল হাসান খান, মোঃ মামুন,মোঃ সিহাব আহমেদ সহ অনেকে। অনুষ্ঠান পরিচালনা করেন আরিফ খান চৌধুরী।