1. admin@sokalarsomachar.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিক আন্দোলনে অচল গাজীপুর! ২৭ নম্বর থেকে চন্দ্রা পর্যন্ত ভয়াবহ যানজট, জনদুর্ভোগ চরমে শ্রমিক বিক্ষোভে অচল গাজীপুর-আশুলিয়া, মহাসড়ক অবরোধে দুর্ভোগ পাবনায় বজ্রপাতে কেড়ে নিল ৬ প্রাণ, আহত আরও ৩ দৌলতপুরে জমি ও বাঁশ কাটার বিরোধে যুবকের কব্জি বিচ্ছিন্ন, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই শুরু হোক পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার উদ্যোগ: ডিজি পাবনায় প্রকাশ্যে গুলি করে বিএনপি নেতাসহ দুজনকে হত্যা, এলাকায় উত্তেজনা মিরপুর-১০ গোলচত্বরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, ৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবি উল্লাপাড়ায় যানজট নিরসনে পৌরসভার উচ্ছেদ অভিযান ভাঙা হলো ফুটপাতের অবৈধ স্থাপনা মিরপুর-১-এ ডিএনসিসির উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ স্থাপনা ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, গ্রিল কেটে টাকা লুট সিসিটিভিতে নেই ফুটেজ

ধানমন্ডি ৩২ থেকে রিকশাচালক আটক, ওসির কাছে ব্যাখ্যা চেয়েছে অন্তর্বর্তী সরকার

সকালের সমাচার ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৫৮ বার পঠিত

অনলাইন ডেস্ক নিউজ,
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর থেকে আটক রিকশাচালক মো. আজিজুর রহমানকে একটি হত্যাচেষ্টা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তারের ঘটনায় ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসির) কাছে ব্যাখ্যা তলব করেছে অন্তর্বর্তী সরকার। একইসাথে ওই পুলিশ কর্মকর্তার সাম্প্রতিক কর্মকাণ্ড ও বক্তব্যে কোনো অসঙ্গতি আছে কিনা, তা খতিয়ে দেখতে ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) নির্দেশ দিয়েছেন । অন্তর্বর্তী সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, কোন ভিত্তিতে রিকশাচালক আজিজুরকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে, তা জানতে চাওয়া হয়েছে। এছাড়া, দায়েরকৃত মামলায় আজিজুর রহমানের সম্পৃক্ততার বিষয়টি তদন্ত করে সম্প্রতি সংশোধিত ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ১৭৩(এ) ধারা অনুযায়ী দ্রুত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে, ঢাকার একটি আদালত রিকশাচালক আজিজুর রহমানকে জামিন দিয়েছেন। উল্লেখ্য, গত ১৫ আগস্ট ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার হন আজিজুর। পরে পুলিশ তাকে সেখান থেকে আটক করে জুলাই গণঅভ্যুত্থানের সময়কার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখায়। পরদিন আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন। মামলার এজাহারে বলা হয়েছে, গত বছরের ৪ আগস্ট গণঅভ্যুত্থানের সময় মামলার বাদী একটি মিছিলে অংশ নিলে আসামিরা গুলি ও বোমা নিক্ষেপ করেন, এতে বাদী গুলিবিদ্ধ হন। এই ঘটনায় চলতি বছরের ২ এপ্রিল ধানমন্ডি থানায় একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছিল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর