
অনলাইন ডেস্ক নিউজ,
সফলতায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে দলের সকল সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য প্রাথমিক যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ হয়েছে আমাদের দল ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি)। এই অর্জন আমাদের দীর্ঘদিনের পরিশ্রম ও ত্যাগের ফসল। আমরা দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।”নতুন রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের পথে এক ধাপ এগিয়ে গেল “জাতীয় নাগরিক পার্টি” (এনসিপি)। দলটি ইসির প্রাথমিক যাচাই-বাছাইয়ে নিবন্ধনের জন্য যোগ্য বলে বিবেচিত হয়েছে। এই খবরে দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে। রবিবার (১০ই আগস্ট) নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে জানা যায়, নিবন্ধনের জন্য আবেদন করা ১৪৪টি দলের মধ্যে প্রাথমিক শর্ত পূরণ করায় জাতীয় নাগরিক পার্টিসহ মোট ১৬টি দলকে মাঠ পর্যায়ে তদন্তের জন্য প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। তাঁর এই ঘোষণার পর দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও সামাজিক মাধ্যমে আনন্দ প্রকাশ করেন এবং দলের কেন্দ্রীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
আইন অনুযায়ী, নিবন্ধনের জন্য একটি দলের একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয়, দেশের অন্তত এক-তৃতীয়াংশ (২১টি) জেলায় কার্যকর কমিটি এবং ১০০টি উপজেলায় দলীয় কার্যালয়সহ প্রতিটি উপজেলায় কমপক্ষে ২০০ জন সদস্য থাকার শর্ত পূরণ করতে হয়। ইসি সচিবালয় জানিয়েছে, এখন মাঠ পর্যায়ে এই দলগুলোর দেওয়া তথ্য যাচাই করা হবে। জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা সরেজমিনে দলগুলোর কার্যালয় ও সদস্য তালিকা যাচাই করে কমিশনে প্রতিবেদন জমা দেবেন। সেই প্রতিবেদনের ওপর ভিত্তি করে এবং কোনো দাবি-আপত্তি না থাকলে নির্বাচন কমিশন চূড়ান্তভাবে জাতীয় নাগরিক পার্টিসহ অন্যান্য যোগ্য দলগুলোকে নিবন্ধন প্রদান করবে।