1. admin@sokalarsomachar.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিক আন্দোলনে অচল গাজীপুর! ২৭ নম্বর থেকে চন্দ্রা পর্যন্ত ভয়াবহ যানজট, জনদুর্ভোগ চরমে শ্রমিক বিক্ষোভে অচল গাজীপুর-আশুলিয়া, মহাসড়ক অবরোধে দুর্ভোগ পাবনায় বজ্রপাতে কেড়ে নিল ৬ প্রাণ, আহত আরও ৩ দৌলতপুরে জমি ও বাঁশ কাটার বিরোধে যুবকের কব্জি বিচ্ছিন্ন, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই শুরু হোক পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার উদ্যোগ: ডিজি পাবনায় প্রকাশ্যে গুলি করে বিএনপি নেতাসহ দুজনকে হত্যা, এলাকায় উত্তেজনা মিরপুর-১০ গোলচত্বরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, ৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবি উল্লাপাড়ায় যানজট নিরসনে পৌরসভার উচ্ছেদ অভিযান ভাঙা হলো ফুটপাতের অবৈধ স্থাপনা মিরপুর-১-এ ডিএনসিসির উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ স্থাপনা ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, গ্রিল কেটে টাকা লুট সিসিটিভিতে নেই ফুটেজ

আশুলিয়া বঙ্গবন্ধু রোডে গ্যাস লাইনের পাইপ লিকেজ আতঙ্কে এলাকাবাসী

সকালের সমাচার ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ২৫৭ বার পঠিত

মোঃ আল আমিন সরকার (বিশেষ) প্রতিনিধিঃ

রাস্তায় গ্যাস লাইন থেকে গ্যাস বের হওয়ার ঘটনা খুবই বিপজ্জনক এবং জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া উচিত। গ্যাস বের হওয়া মানেই লিকেজ বা ছিদ্র হওয়া, যা অগ্নিকাণ্ড বা বিস্ফোরণের কারণ হতে পারে। আশুলিয়ায় বাজার বঙ্গবন্ধু রোড এর সংস্কার কাজ চলমান, অথচ অবহেলায় গ্যাস লাইনের পাইপের লিকেজ থেকে অবিরত বের হচ্ছে গ্যাস। এতে একদিকে যেমন গ্যাসের অপচয় হচ্ছে অন্যদিকে যেকোন সময় রয়েছে বড় ধরণের দূর্ঘটনার আশঙ্কা। যার ফলে চরম আতঙ্ক নিয়ে বসবাস করছে স্থানীয়রা সরেজমিনে, আশুলিয়ার বাজার বঙ্গবন্ধু রোড ইকৃরা হিফ্জুল কোরআন মডেল মাদরাসার গেইটের সামনে ও আলিফ গার্মেন্টসের পাশে সড়কে গিয়ে এচিত্র দেখা যায়। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে এসব এলাকায় গ্যাসের লিকেজ থেকে গ্যাস বের হচ্ছে। যার ফলে কারখানা ও স্থানীয় বাসাবাড়িতে গ্যাস পাচ্ছে না। এতে কোন কোন সময় রান্না না হওয়ায় হোটেল-রেস্তুরা থেকে খাবার কিনে এনে খেতে হয়। বঙ্গবন্ধু রোডের উন্নায়ন কাজ চলিতেছে তারাও কোন পদক্ষেপ নিচ্ছেন না বলে অভিযোগ স্থানীয়দের। দিন ও রাতে অবিরত গ্যাস বের হচ্ছে। বুদবুদ শব্দে স্থানীয়রা থাকে আতঙ্কে। এলাকাবাসী সহ কয়েকজন বাড়িওয়ালা জানান,অনেক দিন ধরে এখান থেকে গ্যাস বের হচ্ছে। এখকনে অনেক বাড়ী ঘর রয়েছে, অনেকেই বিড়ি সিগারেট খেয়ে থাকে কেউ যদি রাস্তায় ভুলক্রমে আগুন জ্বালায় তাহলে অগ্নিকান্ড ঘটে যাবে। যেখান থেকে গ্যাস বের হচ্ছে তার আশেপাশেই রয়েছে। মাদরাসা, দোকানাপটা ও একটি গার্মেন্টস ফ্যাক্টুরী। এখানকার বাসিন্দারা আতঙ্কে থাকে সব সময়। যেকোন সময় ঘটতে পারে দূর্ঘটনা। এলাকা বাসী জানান  অবিরত এখান থেকে গ্যাস বের হলেও তিতাস কর্তৃপক্ষ মেরামতের কোন ব্যবস্থা নিচ্ছেন না। তারা বলেন বিষটি যেন কর্তৃক পক্ষ আমলে নেয় এবং দ্রুত কার্যকরী পদক্ষেপ নেয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর