1. admin@sokalarsomachar.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিক আন্দোলনে অচল গাজীপুর! ২৭ নম্বর থেকে চন্দ্রা পর্যন্ত ভয়াবহ যানজট, জনদুর্ভোগ চরমে শ্রমিক বিক্ষোভে অচল গাজীপুর-আশুলিয়া, মহাসড়ক অবরোধে দুর্ভোগ পাবনায় বজ্রপাতে কেড়ে নিল ৬ প্রাণ, আহত আরও ৩ দৌলতপুরে জমি ও বাঁশ কাটার বিরোধে যুবকের কব্জি বিচ্ছিন্ন, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই শুরু হোক পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার উদ্যোগ: ডিজি পাবনায় প্রকাশ্যে গুলি করে বিএনপি নেতাসহ দুজনকে হত্যা, এলাকায় উত্তেজনা মিরপুর-১০ গোলচত্বরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, ৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবি উল্লাপাড়ায় যানজট নিরসনে পৌরসভার উচ্ছেদ অভিযান ভাঙা হলো ফুটপাতের অবৈধ স্থাপনা মিরপুর-১-এ ডিএনসিসির উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ স্থাপনা ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, গ্রিল কেটে টাকা লুট সিসিটিভিতে নেই ফুটেজ

গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে উত্তেজনা: পুলিশের গাড়িতে আগুন, আহত অন্তত ৫

সকালের সমাচার ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৪১ বার পঠিত

অনলাইন ডেস্ক নিউজ,

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। বুধবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর–দুর্গাপুর সড়কের খাটিগড় চরপাড়া এলাকায় হঠাৎ করেই দুর্বৃত্তরা পুলিশের একটি গাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে অন্তত পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ জানায়, সকাল ৯টার দিকে পদযাত্রা শুরুর পূর্বমুহূর্তে হঠাৎ অজ্ঞাতনামা ব্যক্তিরা মুখোশ পরে পুলিশের গাড়ির গতিরোধ করে। এরপর গাড়িটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এসময় ঘটনাস্থলে কর্তব্যরত পুলিশের সদস্যরা হামলার শিকার হন। আহতদের মধ্যে উপপরিদর্শক (এসআই) আহমেদ বিশ্বাস, কনস্টেবল কাওছার ও মিনহাজের নাম জানা গেছে। তাদের গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পুরো এলাকা ঘিরে ফেলা হয়। পুলিশের দাবি, এই ঘটনার পেছনে রয়েছে ছাত্রলীগের একটি নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। এনসিপির পদযাত্রা বানচাল করতেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান। ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, “একটি পুলিশ ভ্যান পুড়িয়ে দেওয়া হয়েছে এবং তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আমরা বিষয়টি তদন্ত করছি এবং দোষীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এনসিপির কেন্দ্রীয় নেতারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “জনগণের শান্তিপূর্ণ কর্মসূচিকে যারা ভাঙচুর ও সন্ত্রাস দিয়ে দমন করতে চায়, তাদের মুখোশ খুব শিগগিরই উন্মোচন হবে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর