
রাসেদুল ইসলাম ঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুষ্টিয়া শহর বিএনপি দ্বিবার্ষিক নির্বাচন কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। সূত্রে জানা যায় এই নির্বাচনে প্রার্থী হিসাবে সৎ, যোগ্য, নির্ভীক, ত্যাগী, পরীক্ষিত ব্যক্তি, কাজল মাজমাদারকে সভাপতি পদে চেয়ার মার্কা প্রতীক নিয়ে কুষ্টিয়া শহর বিএনপির সভাপতি পদে অংশগ্রহণ করছেন । দীর্ঘ ১৭ বছর আওয়ামী দুঃশাসনের হাত থেকে মুক্ত হওয়ার পর এই প্রথম কুষ্টিয়া শহর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ২৭ জুন ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনে ভোটের মাধ্যমে নির্ধারিত হবে একজন সৎ যোগ্য ব্যাক্তিত্ব সম্পূর্ণ মানুষ। যে কিনা কুষ্টিয়া শহরবাসীর সুখ দুঃখের সাথী হয়ে সবার বিপদে আপদে সব সময় পাশে থাকবেন কোনো আত্মপক্ষ সমর্থন না করে । কাজল মাজমাদার বলেন আমি কুষ্টিয়ার একজন নাগরিক ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারন করে নিজের মতামতের ভিত্তিতে শহরের এই গুরুত্বপর্ন কমিটিতে আসতে চাই। তিনি আরো বলেন আমি দীর্ঘদিন নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছি এমনকি আমার মা বাবা ভাই আত্মীয়-স্বজন অনেকেই মৃত্যুবরণ করেছেন তাদেরকে আমি মাটি দিতে পর্যন্ত আসতে পারি নাই। এই ভয়ে যে ফ্যাসিস্ট সরকারের লোকজন আমাকে গ্রেফতার করতে পারলেই তারা আমাকে ক্রসফায়ার দিতেন। তবুও আমি রাজনৈতিক মাঠ থেকে এক পাও সরে দাঁড়ায় নাই, তাই আমি মনে করি আমার উপর যেই জুলুম নির্যাতন করা হয়েছে আমাকে দলের পক্ষ হইতে সার্বিকভাবে এই মূল্যায়ন করবেন বলে আমি আশা রাখি ।