1. admin@sokalarsomachar.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিক আন্দোলনে অচল গাজীপুর! ২৭ নম্বর থেকে চন্দ্রা পর্যন্ত ভয়াবহ যানজট, জনদুর্ভোগ চরমে শ্রমিক বিক্ষোভে অচল গাজীপুর-আশুলিয়া, মহাসড়ক অবরোধে দুর্ভোগ পাবনায় বজ্রপাতে কেড়ে নিল ৬ প্রাণ, আহত আরও ৩ দৌলতপুরে জমি ও বাঁশ কাটার বিরোধে যুবকের কব্জি বিচ্ছিন্ন, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই শুরু হোক পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার উদ্যোগ: ডিজি পাবনায় প্রকাশ্যে গুলি করে বিএনপি নেতাসহ দুজনকে হত্যা, এলাকায় উত্তেজনা মিরপুর-১০ গোলচত্বরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, ৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবি উল্লাপাড়ায় যানজট নিরসনে পৌরসভার উচ্ছেদ অভিযান ভাঙা হলো ফুটপাতের অবৈধ স্থাপনা মিরপুর-১-এ ডিএনসিসির উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ স্থাপনা ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, গ্রিল কেটে টাকা লুট সিসিটিভিতে নেই ফুটেজ

সড়কে শৃঙ্খলা , নগরবাসীর স্বাচ্ছন্দ্যে চলাচল নিশ্চিতে বংশাল,তাঁতীবাজার, সদরঘাটে ডিএমপির বিশেষ অভিযান।

সকালের সমাচার ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১৪৫ বার পঠিত

ডেস্ক নিউজ,
সড়ক পরিবহন আইন লঙ্ঘন ও অবৈধ পার্কিং এর বিরুদ্ধে এবং রাস্তায় ফেলে রাখা যান চলাচলে বিঘ্ন সৃষ্টিকারী অবৈধ মালামাল উচ্ছেদে রাজধানীর বংশাল মোড়, তাঁতীবাজার ও সদরঘাট এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে সংক্ষিপ্ত বিচার আদালতের মাধ্যমে সাতটি মামলায় পাঁচজনকে কারাদন্ড ও দুইজনকে অর্থদন্ড প্রদান করা হয়েছে এবং ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৩ জুন ২০২৫ খ্রি.) বিকেল ০৪:০০ ঘটিকা থেকে সন্ধ্যা ০৭:৩০ ঘটিকা পর্যন্ত ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের নেতৃত্বে উক্ত অভিযানে সংক্ষিপ্ত বিচার আদালতের ভ্রাম্যমাণ কার্যক্রম পরিচালিত হয়। অভিযানের সময় রাস্তায় অবৈধভাবে মালামাল রাখার দায়ে পাঁচ জনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া, দুইটি মামলায় দুই জনকে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। কিছু ব্যক্তি অবৈধ মালামাল রেখে পালিয়ে গেলে ম্যাজিস্ট্রেটের নির্দেশে সেসব মালামাল জব্দ করা হয়। এছাড়াও, একই অপরাধে আরও ছয় জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, নগরবাসীর স্বাচ্ছন্দ্যে চলাচল নিশ্চিত করা এবং যানবাহন চলাচলে সৃষ্ট বিঘ্ন দূর করার লক্ষ্যে ডিএমপির এরূপ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর