
কুষ্টিয়া প্রতিনিধি,
অবশেষে মুখ খুললেন কুষ্টিয়ায় দিনমজুর ভাড়া করে এনে মিছিল করানো সেই যুবলীগ নেতা সজিব!
নিজস্ব প্রতিনিধিঃ অবশেষে মুখ খুললেন কুষ্টিয়ায় দিনমজুর ভাড়া করে মিছিল করা সেই যুবলীগ নেতা সজিব। সজিবুল ইসলাম সজিব কুষ্টিয়া শহর যুবলীগের আহ্বায়ক ও ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি তার নিজ ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে দাবি করেন মিডিয়ার মাধ্যমে যে তথ্য ছড়ানো হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্ত কর। কোন দিন মজুরকে ভাড়া করে প্রোগ্রামে আনা হয়নি বলে তার দাবি। তারা ওইখানে কাজ করতে এসে স্বেচ্ছায় মিছিলের পিছনে অংশগ্রহণ করেছে। অথচ মিছিল শেষে তারা যখন পুলিশের হাতে ধরা পড়ে তাৎক্ষণিক ভাবে তারা (দিনমজুর শ্রমিক) জানান, যে আমাদের বালুর ট্রাক আনলোড করার কথা বলে ভাড়া করে নিয়ে যাওয়া হয়েছে। তবে সজিব তার ফেসবুক স্ট্যাটাসে দাবি করেন স্বেচ্ছায় তারা মিছিলে অংশগ্রহণ করেছে। এবং এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। বর্তমান পরিস্থিতিতে দিনমজুর মানুষের জন্য সারা দেশে অর্থনৈতিক দুঃশাসনের পরিস্থিতি বিরাজমান হয়েছে বলে তার দাবি। তারই পরিপ্রেক্ষিতে তারা হয়তোবা ভালোবেসে মিছিলের পিছনে অংশগ্রহণ করেছে। এই অংশগ্রহণকে যুবলীগ নেতা সজিব এক প্রকার বিজয় বলে দাবি করেন।
সেই সাথে তাদেরকে এভাবে অ্যারেস্ট করাতে তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এবং তাদেরকে নিঃস্বার্থ মুক্তির জন্য বর্তমান সরকারের প্রশাসনকে অনুরোধ করেছেন।