1. admin@sokalarsomachar.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিক আন্দোলনে অচল গাজীপুর! ২৭ নম্বর থেকে চন্দ্রা পর্যন্ত ভয়াবহ যানজট, জনদুর্ভোগ চরমে শ্রমিক বিক্ষোভে অচল গাজীপুর-আশুলিয়া, মহাসড়ক অবরোধে দুর্ভোগ পাবনায় বজ্রপাতে কেড়ে নিল ৬ প্রাণ, আহত আরও ৩ দৌলতপুরে জমি ও বাঁশ কাটার বিরোধে যুবকের কব্জি বিচ্ছিন্ন, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই শুরু হোক পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার উদ্যোগ: ডিজি পাবনায় প্রকাশ্যে গুলি করে বিএনপি নেতাসহ দুজনকে হত্যা, এলাকায় উত্তেজনা মিরপুর-১০ গোলচত্বরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, ৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবি উল্লাপাড়ায় যানজট নিরসনে পৌরসভার উচ্ছেদ অভিযান ভাঙা হলো ফুটপাতের অবৈধ স্থাপনা মিরপুর-১-এ ডিএনসিসির উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ স্থাপনা ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, গ্রিল কেটে টাকা লুট সিসিটিভিতে নেই ফুটেজ

ভুয়া র‍্যাব পরিচয়, অস্ত্রসহ ডাকাত চক্রের ২ সদস্য গ্রেপ্তার

সকালের সমাচার ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ২৮৮ বার পঠিত

মোঃ এম এইচ শান্ত স্টাফ রিপোর্টার

পটুয়াখালীর দুমকিতে ২টি পিস্তলসহ আল আমিন দুয়ারি (৪৫) ও তারেক বেপারি (৪২) নামের দুই ডাকাত ভুয়া র‍্যাবকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৯টায় উপজেলার লেবুখালীতে পায়রা সেতুর টোল প্লাজায় পুলিশ চেকপোস্টে তল্লাসী কালে পিস্তলসহ ও-ই দু’ পেশাদার ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।থানা পুলিশ সূত্র জানায়, লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টে নিয়মিত তল্লাশী অভিযানে পুলিশ সন্দেহভাজন মোটরসাইকেল আরোহী ২ ডাকাত আটক এবং তাদের সাথে থাকা ব্যাগ থেকে দু’টি অত্যাধুনিক পিস্তল, পুলিশের হ্যান্ডকাপ, তিন সেট ব্যাবের পোষাক, ৫টি মোবাইল ফোন, একটি ওয়াকিটকি, গাড়ীর দু’টি নম্বরপ্লেট, প্লাস, স্ক্রু ড্রাইভারসহ ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ধৃত ডাকাত সদস্য আল আমিন দুয়ারি বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের মৃত বারেক দুয়ারির ছেলে। অপর ডাকাত সদস্য তারেক বেপারির বাড়ি বি. বাড়িয়ার নবীনগর উপজেলার কাশেম বেপারির ছেলে । তাদের বিরুদ্ধে বাউফল ও নবী নগরসহ বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, ডাকাতিসহ একাধিক মামলা আছে বলে সংশ্লিষ্ট থানা সুত্রে জানাযায়। এ বিষয়ে দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিয়মিত মামলা রুজুর পর আজ বুধবার তাদের কোর্টে সোপর্দ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর