1. admin@sokalarsomachar.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিক আন্দোলনে অচল গাজীপুর! ২৭ নম্বর থেকে চন্দ্রা পর্যন্ত ভয়াবহ যানজট, জনদুর্ভোগ চরমে শ্রমিক বিক্ষোভে অচল গাজীপুর-আশুলিয়া, মহাসড়ক অবরোধে দুর্ভোগ পাবনায় বজ্রপাতে কেড়ে নিল ৬ প্রাণ, আহত আরও ৩ দৌলতপুরে জমি ও বাঁশ কাটার বিরোধে যুবকের কব্জি বিচ্ছিন্ন, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই শুরু হোক পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার উদ্যোগ: ডিজি পাবনায় প্রকাশ্যে গুলি করে বিএনপি নেতাসহ দুজনকে হত্যা, এলাকায় উত্তেজনা মিরপুর-১০ গোলচত্বরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, ৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবি উল্লাপাড়ায় যানজট নিরসনে পৌরসভার উচ্ছেদ অভিযান ভাঙা হলো ফুটপাতের অবৈধ স্থাপনা মিরপুর-১-এ ডিএনসিসির উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ স্থাপনা ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, গ্রিল কেটে টাকা লুট সিসিটিভিতে নেই ফুটেজ

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে কাতার ছেড়েছেন প্রধান উপদেষ্টা, ড. মুহাম্মদ ইউনূস।

সকালের সমাচার ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ১০৯ বার পঠিত

নিজস্ব সংবাদদাতা,
পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে কাতার ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (২৫ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৯টা ২৫ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১২টা ২৫ মিনিট) তিনি দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন। বিদায়ের সময় কাতারের প্রটোকল প্রধান ইব্রাহিম বিন ইউসুফ আবদুল্লাহ ফখরু অধ্যাপক ইউনূসকে বিদায় জানান। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, ইতালি সময় দুপুর ২টা ১৫ মিনিটে তার রোমে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ভ্যাটিকান সিটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত তাকে স্বাগত জানাবেন। রোমে পৌঁছানোর এক ঘণ্টা পর বিকেল ৩টা ১৫ মিনিটে অধ্যাপক ইউনূস সেন্ট পিটার্স স্কয়ারে গিয়ে পোপ ফ্রান্সিসের মরদেহে শ্রদ্ধা জানাবেন। এ সময় ভ্যাটিকান সিটির ভিকার জেনারেল কার্ডিনাল মাউরো গাম্বেত্তি তাকে এবং বাংলাদেশ প্রতিনিধিদলকে আনুষ্ঠানিক শুভেচ্ছা জানাবেন। শনিবার সকাল ৯টা ৩০ মিনিটে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে, যেখানে অধ্যাপক ইউনূস অংশ নেবেন। জানা গেছে, আগামী রোববার (২৭ এপ্রিল) সকাল ৮টার দিকে (বাংলাদেশ সময় দুপুর ১২টা) অধ্যাপক ইউনূস রোমের লিওনার্দো দা ভিঞ্চি ফিউমিসিনো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন এবং সোমবার ভোরে দেশে পৌঁছাবেন….

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর