1. admin@sokalarsomachar.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিক আন্দোলনে অচল গাজীপুর! ২৭ নম্বর থেকে চন্দ্রা পর্যন্ত ভয়াবহ যানজট, জনদুর্ভোগ চরমে শ্রমিক বিক্ষোভে অচল গাজীপুর-আশুলিয়া, মহাসড়ক অবরোধে দুর্ভোগ পাবনায় বজ্রপাতে কেড়ে নিল ৬ প্রাণ, আহত আরও ৩ দৌলতপুরে জমি ও বাঁশ কাটার বিরোধে যুবকের কব্জি বিচ্ছিন্ন, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই শুরু হোক পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার উদ্যোগ: ডিজি পাবনায় প্রকাশ্যে গুলি করে বিএনপি নেতাসহ দুজনকে হত্যা, এলাকায় উত্তেজনা মিরপুর-১০ গোলচত্বরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, ৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবি উল্লাপাড়ায় যানজট নিরসনে পৌরসভার উচ্ছেদ অভিযান ভাঙা হলো ফুটপাতের অবৈধ স্থাপনা মিরপুর-১-এ ডিএনসিসির উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ স্থাপনা ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, গ্রিল কেটে টাকা লুট সিসিটিভিতে নেই ফুটেজ

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের অংশ হয়ে থাকেন, তাহলে পরবর্তী বাংলাদেশে আপনার এবং আমার সহাবস্থান থাকবে,

সকালের সমাচার ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১১২ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আইয়েমি জাহিলিয়াতের সময় যেভাবে বিশৃঙ্খল পরিবেশ ছিল, গুম-খুন, হত্যা-নিপীড়ন আর নির্যাতন হতো, ঠিক একইভাবে আওয়ামী লীগের আমলেও সব অপকর্ম হয়। ১০ ফেরাউনকেও যদি একত্র করা হয়, তা-ও শেখ হাসিনার মতো এত বড় দুর্ধর্ষ, এত জুলুমকারী হতে পারবে না। সোমবার (২৪ মার্চ) ব্রাহ্মণবাড়িয়ার কসবা মহিলা কলেজ মাঠে এনসিপির আয়োজনে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধাসহ সব পেশাজীবীর সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এ মন্তব্য করেন তিনি। হাসনাত সব রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলেন, আপনার রাজনীতির আদর্শ যেটাই হোক না কেন, আপনি যদি ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের অংশ হয়ে থাকেন, তাহলে পরবর্তী বাংলাদেশে আপনার এবং আমার সহাবস্থান থাকবে। যারা ফ্যাসিবাদী আওয়ামী লীগকে কোনোভাবে পুনর্বাসন করতে চাইবে এবং এখন যারা ভালো আওয়ামী লীগ এবং খারাপ আওয়ামী লীগের বয়ান দিচ্ছেন, আমরা তাদের শত্রু মনে করব। কসবা উপজেলা নাগরিক কমিটির আহ্বায়ক মো. মনিরুল হকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ, ডা. আশরাফুল ইসলাম সুমন, সংগঠক জিহান মাহমুদ। ইফতার মাহফিলে এনসিপির দলীয় নেতাকর্মীসহ বিএনপি, জামায়াত, হেফাজতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন…

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর