1. admin@sokalarsomachar.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিক আন্দোলনে অচল গাজীপুর! ২৭ নম্বর থেকে চন্দ্রা পর্যন্ত ভয়াবহ যানজট, জনদুর্ভোগ চরমে শ্রমিক বিক্ষোভে অচল গাজীপুর-আশুলিয়া, মহাসড়ক অবরোধে দুর্ভোগ পাবনায় বজ্রপাতে কেড়ে নিল ৬ প্রাণ, আহত আরও ৩ দৌলতপুরে জমি ও বাঁশ কাটার বিরোধে যুবকের কব্জি বিচ্ছিন্ন, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই শুরু হোক পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার উদ্যোগ: ডিজি পাবনায় প্রকাশ্যে গুলি করে বিএনপি নেতাসহ দুজনকে হত্যা, এলাকায় উত্তেজনা মিরপুর-১০ গোলচত্বরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, ৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবি উল্লাপাড়ায় যানজট নিরসনে পৌরসভার উচ্ছেদ অভিযান ভাঙা হলো ফুটপাতের অবৈধ স্থাপনা মিরপুর-১-এ ডিএনসিসির উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ স্থাপনা ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, গ্রিল কেটে টাকা লুট সিসিটিভিতে নেই ফুটেজ

কালিয়াকৈর ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের ৪ ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

সকালের সমাচার ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ২০০ বার পঠিত

কালিয়াকৈর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৪ ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এতে পুড়ে গেছে তিনটি গোডাউনের বিপুল মালামাল। মঙ্গলবার (২৫ মার্চ) ভোরে এ আগুনের ঘটনা ঘটে। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, রাত চারটার দিকে সুমনের গোডাউন থেকে আগুনে সূত্রপাত হয়। বিভিন্ন শিল্পকারখানার পরিত্যক্ত মালামাল ও কাপড় থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পুরো গোডাউনে। একপর্যায়ে আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা রশিদ ও রফিকের গোডাউনে। স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে প্রথমে কালিয়াকৈর থেকে ২টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। আগুনের তীব্রতা বাড়তে থাকায় কোনাবাড়ির থেকে আরও দুটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। চার ইউনিটের চেষ্টায় দুই ঘণ্টা পর সকাল ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ঝুটের গোডাউনে আগুনের খবর পেয়ে প্রথমে দুই ইউনিট ও পরে আরও দুই ইউনিটসহ মোট চার ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি পরিমাণ জানাতে পারেননি তিনি…

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর