1. admin@sokalarsomachar.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিক আন্দোলনে অচল গাজীপুর! ২৭ নম্বর থেকে চন্দ্রা পর্যন্ত ভয়াবহ যানজট, জনদুর্ভোগ চরমে শ্রমিক বিক্ষোভে অচল গাজীপুর-আশুলিয়া, মহাসড়ক অবরোধে দুর্ভোগ পাবনায় বজ্রপাতে কেড়ে নিল ৬ প্রাণ, আহত আরও ৩ দৌলতপুরে জমি ও বাঁশ কাটার বিরোধে যুবকের কব্জি বিচ্ছিন্ন, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই শুরু হোক পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার উদ্যোগ: ডিজি পাবনায় প্রকাশ্যে গুলি করে বিএনপি নেতাসহ দুজনকে হত্যা, এলাকায় উত্তেজনা মিরপুর-১০ গোলচত্বরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, ৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবি উল্লাপাড়ায় যানজট নিরসনে পৌরসভার উচ্ছেদ অভিযান ভাঙা হলো ফুটপাতের অবৈধ স্থাপনা মিরপুর-১-এ ডিএনসিসির উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ স্থাপনা ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, গ্রিল কেটে টাকা লুট সিসিটিভিতে নেই ফুটেজ

প্রাইভেট ও পাবলিক বিশ্ববিদ্যালয় বড় বিষয় নয়; মূল বিষয় হলো শিক্ষার মান,অধ্যাপক এসএমএ ফায়েজ

সকালের সমাচার ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এসএমএ ফায়েজ বলেছেন, প্রাইভেট ও পাবলিক বিশ্ববিদ্যালয় বড় বিষয় নয়; মূল বিষয় হলো শিক্ষার মান, সেটাই আমাদের দেখার বিষয়। আমরা সেই মান নিশ্চিত করার অভিন্ন লক্ষ্য নিয়ে একসঙ্গে কাজ করব। রোববার (২৩ মার্চ) এপিইউবি সচিবালয়ের পরিচালক বেলাল আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য নির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে পিএইচডি কোর্স পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটি কাজ করছে, যা অত্যন্ত ইতিবাচক একটি উদ্যোগ। উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে এ পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা আশা করি, দ্রুততম সময়ে কার্যকর নীতিমালা প্রণয়ন ও অনুমোদনের মাধ্যমে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করতে সক্ষম হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি, তাই আমাদের আরও অনেক কাজ করতে হবে।
শনিবার (২২ মার্চ) বিকেলে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি) আয়োজিত এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সদস্যদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর টেকসই উন্নয়ন ও গবেষণার অগ্রগতির জন্য করমুক্ত নীতির বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ওপর আরোপিত কর পুনর্বিবেচনা করে তা গবেষণা ও উন্নয়নের জন্য পুনর্বিন্যাস করা হোক। এই বিনিয়োগের মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো উদ্ভাবনী গবেষণা, উন্নত শিক্ষার পরিবেশ এবং দক্ষ জনশক্তি তৈরিতে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে, যা দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সেক্রেটারি জেনারেল ইশতিয়াক আবেদীন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির ট্রেজারার কেবিএম মঈন উদ্দিন চিশতি, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ড. ফরাসউদ্দিন আহমেদ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের চেয়ারপার্সন তামারা আবেদ, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারপার্সন নাদিয়া আনোয়ার, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির ট্রাস্টি সদস্য রাশেদ চৌধুরী, আহসানউল্লাহ ইউনিভার্সিটির চেয়ারম্যান গোলাম রহমানসহ দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শতাধিক প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কর্মকর্তারা…

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর