1. admin@sokalarsomachar.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিক আন্দোলনে অচল গাজীপুর! ২৭ নম্বর থেকে চন্দ্রা পর্যন্ত ভয়াবহ যানজট, জনদুর্ভোগ চরমে শ্রমিক বিক্ষোভে অচল গাজীপুর-আশুলিয়া, মহাসড়ক অবরোধে দুর্ভোগ পাবনায় বজ্রপাতে কেড়ে নিল ৬ প্রাণ, আহত আরও ৩ দৌলতপুরে জমি ও বাঁশ কাটার বিরোধে যুবকের কব্জি বিচ্ছিন্ন, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই শুরু হোক পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার উদ্যোগ: ডিজি পাবনায় প্রকাশ্যে গুলি করে বিএনপি নেতাসহ দুজনকে হত্যা, এলাকায় উত্তেজনা মিরপুর-১০ গোলচত্বরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, ৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবি উল্লাপাড়ায় যানজট নিরসনে পৌরসভার উচ্ছেদ অভিযান ভাঙা হলো ফুটপাতের অবৈধ স্থাপনা মিরপুর-১-এ ডিএনসিসির উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ স্থাপনা ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, গ্রিল কেটে টাকা লুট সিসিটিভিতে নেই ফুটেজ

২৩ মার্চ, নায়ক ওয়াসিমের জন্ম দিন

সকালের সমাচার ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৯৮ বার পঠিত

ডেস্ক রিপোর্ট:

ওয়াসিম। পুরো নাম মেজবাহ উদ্দিন আহমেদ। ১৯৬৪ সালে “বডি বিল্ডিং” প্রতিযোগিতায় “মিস্টার ইস্ট পাকিস্তান” খেতাব পাওয়া এই মানুষটিকে কাছের মানুষেরা শুধু মেজবাহ বলেই ডাকতেন। ছাত্র জীবনে পাকিস্তানের আইয়ুব খান প্রতিষ্ঠিত NSF ন্যাশনাল স্টুডেন্ট ফোরামের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তবে তার বিপক্ষে কোন অভিযোগ কখনো ছিলনা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রে সংশ্লিষ্ট হন। এস এম শফির “ছন্দ হারিয়ে গেলো” ছবির সহকারী হিসেবে কাজ করার সময় তিনি ওই ছবির ছোট্ট একটি দৃশ্যে অভিনয় করেন। পরিচালক মহসিন তাঁকে “রাতের পর দিন” ছবির মুখ্য চরিত্রে (নায়ক) অভিনয়ের সূযোগ করে দেন। ১৯৭৩ সালে ছবিটি মুক্তি পায়। এ ছবির সাফল্য চলচ্চিত্র ব্যাবসার একটা ইতিহাস। রাতারাতি তারকা খ্যাতি পেয়ে যান ওয়াসিম। এরপর ১৯৭৪ সালে ডাকু মনসুর, কে আসল কে নকল, জিঘাংসা ছবি গুলো ব্যাবসা সফল হবার পর ওয়াসিম হয়ে ওঠেন প্রযোজক ও পরিচালকদের কাংখিত তারকা। বলা হয়ে থাকে এই নায়কের প্রথম ছবি থেকে একের পর এক প্রায় ৫০ টি ছবি ধারাবাহিক ভাবে ব্যাবসা সফল। ১৯৭৬ সালে ওয়াসিম অভিনীত, এস এম শফির “দি রেইন” ছবিটি বাংলা ভাষার পাশাপাশি আরও একটি ভাষায় “ডাব” এবং দুটো ভাষায় “সাব টাইটেল” করা হয়। ছবিটি বিশ্বের ৪৬ টি দেশে মুক্তি পাওয়ায় ওয়াসিম পান আন্তর্জাতিক পরিচিতি। ব্যাপক ব্যাবসায়ীক সাফল্যের পাশাপাশি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে দুটি শাখায় পুরস্কৃত হয় ছবিটি। ব্যক্তিগত ভাবে সজ্জন, অমায়িক, মৃদুভাষী এই নায়ককে সে সময়ের একটি পত্রিকা “মিঃ ক্লিন” উপাধি দিয়েছিলো। প্রায় দেড়শত ছবির নায়ক ওয়াসিম ১৯৪৭ সালের ২৩ মার্চ, চাঁদপুরের মতলব থানায় জন্মগ্রহণ করেন। গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা এই প্রিয় মানুষটির প্রতি। মহান আল্লাহ যেন তাঁকে বেহেশত নসীব করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর