1. admin@sokalarsomachar.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিক আন্দোলনে অচল গাজীপুর! ২৭ নম্বর থেকে চন্দ্রা পর্যন্ত ভয়াবহ যানজট, জনদুর্ভোগ চরমে শ্রমিক বিক্ষোভে অচল গাজীপুর-আশুলিয়া, মহাসড়ক অবরোধে দুর্ভোগ পাবনায় বজ্রপাতে কেড়ে নিল ৬ প্রাণ, আহত আরও ৩ দৌলতপুরে জমি ও বাঁশ কাটার বিরোধে যুবকের কব্জি বিচ্ছিন্ন, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই শুরু হোক পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার উদ্যোগ: ডিজি পাবনায় প্রকাশ্যে গুলি করে বিএনপি নেতাসহ দুজনকে হত্যা, এলাকায় উত্তেজনা মিরপুর-১০ গোলচত্বরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, ৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবি উল্লাপাড়ায় যানজট নিরসনে পৌরসভার উচ্ছেদ অভিযান ভাঙা হলো ফুটপাতের অবৈধ স্থাপনা মিরপুর-১-এ ডিএনসিসির উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ স্থাপনা ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, গ্রিল কেটে টাকা লুট সিসিটিভিতে নেই ফুটেজ

HELP এ্যাপে দাখিলকৃত নারীর প্রতি সহিংসতা ঐ ঘটনার প্রাথমিক তথ্য হিসেবে গণ্য হবে। ডিএমপি কমিশনার

সকালের সমাচার ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১০৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
*HELP এ্যাপে দাখিলকৃত নারীর প্রতি যে কোন ধরনের সহিংসতা ঐ ঘটনার প্রাথমিক তথ্য হিসেবে গণ্য হবে*
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি বলেছেন, HELP এ্যাপে দাখিলকৃত নারীর প্রতি যে কোন সহিংসতা এখন থেকে ঐ ঘটনার প্রাথমিক তথ্য হিসেবে গণ্য হবে। ১৫ মার্চ ২০২৫ খ্রি., শনিবার সকাল ১১.০০ ঘটিকায় রাজধানীর কারওয়ান বাজারের দ্যা ডেইলি স্টার ভবনের তৌফিক আজিজ খান সেমিনার হলে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার কর্তৃক আয়োজিত গণপরিবহনে নারীদের নিরাপত্তায় সহায়ক HELP (Harassment Elimination Literacy Program) এ্যাপের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডিএমপি কমিশনার আরো বলেন, নারী ও শিশুদের উপর যেকোন ধরনের সহিংসতা পীড়াদায়ক। অনেক ক্ষেত্রেই এসব ঘটনার শিকার ব্যক্তিগণ তা আইনপ্রয়োগকারী সংস্থাকে অবহিত করতেও দ্বিধাবোধ করেন। তাছাড়া তাদের অভিভাবকেরা ও নানা কারণে ঘটনাগুলো গোপন রাখেন। অনুষ্ঠানে ডিএমপি কমিশনার আরো বলেন, গৃহকর্মীরা আমাদের সমাজে সবচেয়ে বেশি নিগৃহীত। অনেক সময় তারাও শ্লীলতাহানির শিকার হয়। সুনাগরিক হিসেবে গৃহকর্মীদের থাকার জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা আমাদের কর্তব্য।
উল্লেখ্য, HELP একটি মোবাইল অ্যাপ্লিকেশন প্রকল্প যার মাধ্যমে ঢাকা মহানগরীর গণপরিবহনে কোন নারী সহিংসতার শিকার হলে তাৎক্ষণিক সহায়তা চাইতে পারবেন, জরুরি সেবা নিতে পারবেন এবং ঘটনাটি রিপোর্ট করতে পারবেন। ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের উদ্যেগে পাইলট প্রকল্প হিসেবে রাজধানীর বছিলা থেকে সায়েদাবাদ সড়কে প্রাথমিকভাবে এটা বাস্তবায়ন করা হবে। মোহাম্মদপুর বাসস্ট্যান্ড হতে সায়েদাবাদ পর্যন্ত চলা বাসে QR কোড স্থাপন ও এই অঞ্চলে অবস্থানরত স্বেচ্ছাসেবীদের সহায়তায় সহিংসতার শিকার নারীরা এই সেবা নিতে পারবেন।ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার এর সভাপতি রেজোয়ানুল হকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. ফৌজিয়া মোসলেম, সভাপতি বাংলাদেশ মহিলা পরিষদ। এছাড়া ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ সংশ্লিষ্ট অংশীজনেরাও উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর