
মোঃমোয়ান্নাফ হোসেন শিমুল জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ-
জয়পুরহাট সদর হাসপাতালের অর্থোপেডিক চিকিৎসক ডা: আতাউল হকের ভুল চিকিৎসায় পঙ্গুত্ববরণ করা ভুক্তভোগী এক রোগী সংবাদ সম্মেলন করেছেন।শুক্রবার বেলা ১১-৩০ মিঃ জয়পুরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী রোগী আবু হায়াত তিনি জয়পুরহাট সদর উপজেলার দোগাছি বোর্ডঘর গ্রামের আবু বক্করের ছেলে।আবু হায়াত অভিযোগে জানান,সড়ক দুর্ঘটনায় তার ডান পায়ের হাড় ভেঙে গেলে তিনি ডাক্তার আতাউল হকের কাছে একলক্ষ পন্চাশ হাজার টাকা চুক্তিতে চিকিৎসা নেন। গত ২০২৩ সালের ২০ নভেম্বর নগদ টাকা নিয়ে জয়পুরহাট শহরের একটি বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে চিকিৎসা প্রদান করেন।সেই থেকে তিনি ডাক্তার আতাউল হকের পরামর্শ মত চিকিৎসা গ্রহণ করতে থাকেন। আবু হায়াত আরও জানান, এরই এক পর্যায়ে আমার ক্ষতস্থানে পচন ধরে হাড় পর্যন্ত ঘা হয়ে যায়। এরপর ডাক্তার আতাউল হক নিয়মিত চিকিৎসা দিলেও অবস্থার অবনতি ঘটতে থাকে। অবস্থা বেগতিক দেখে ওই চিকিৎসক আমাকে ঢাকায় চিকিৎসা নিতে বলেন।এই চিকিৎসা নিতে গিয়ে আমার সহায় সম্পত্তি বিক্রি করতে হয়। এখন আমি নিঃস্ব সহায় সম্বলহীন। এরপরও আমি পঙ্গুত্ববরণ করতে চলেছি। আমি ক্ষতিপূরণসহ ডাক্তার আতাউল হকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।