1. admin@sokalarsomachar.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিক আন্দোলনে অচল গাজীপুর! ২৭ নম্বর থেকে চন্দ্রা পর্যন্ত ভয়াবহ যানজট, জনদুর্ভোগ চরমে শ্রমিক বিক্ষোভে অচল গাজীপুর-আশুলিয়া, মহাসড়ক অবরোধে দুর্ভোগ পাবনায় বজ্রপাতে কেড়ে নিল ৬ প্রাণ, আহত আরও ৩ দৌলতপুরে জমি ও বাঁশ কাটার বিরোধে যুবকের কব্জি বিচ্ছিন্ন, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই শুরু হোক পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার উদ্যোগ: ডিজি পাবনায় প্রকাশ্যে গুলি করে বিএনপি নেতাসহ দুজনকে হত্যা, এলাকায় উত্তেজনা মিরপুর-১০ গোলচত্বরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, ৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবি উল্লাপাড়ায় যানজট নিরসনে পৌরসভার উচ্ছেদ অভিযান ভাঙা হলো ফুটপাতের অবৈধ স্থাপনা মিরপুর-১-এ ডিএনসিসির উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ স্থাপনা ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, গ্রিল কেটে টাকা লুট সিসিটিভিতে নেই ফুটেজ

গুলিস্তানে হকার উচ্ছেদে বিশেষ অভিযানে মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ-মতিঝীল বিভাগ

সকালের সমাচার ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১২৫ বার পঠিত

নিজস্ব সংবাদদাতা:
ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর ট্রাফিক-মতিঝিল বিভাগ এর উদ্যোগে আজ ০৬ মার্চ ২০২৫ খ্রি. তারিখে গুলিস্তান এলাকায় ভাসমান দোকান ও হকার উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।আজ দুপুর ২:০০ ঘটিকা হতে ৪:০০ ঘটিকা পর্যন্ত স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জনাব এস.এম.এম মহিদুর রহমান এর উপস্থিতিতে গুলিস্তান এলাকায় অবৈধ হকারদের বিরুদ্ধে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে মতিঝিল ক্রাইম বিভাগ সার্বিক সহযোগিতা প্রদান করে। দুই ঘন্টা ব্যাপী এই বিশেষ অভিযানে পাঁচ জন হকারকে বিভিন্ন মেয়াদে দন্ড প্রদানের পাশাপাশি বিপুল সংখ্যক মালামাল জব্দ করা হয়।উল্লেখ্য, অবৈধভাবে গড়ে তোলা ভাসমান দোকান ও হকারদের কারণে উল্লেখিত জায়গায় যানবাহন ও পথচারীদের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটছিলো। এই বিশেষ অভিযান পরিচালনার কারণে উক্ত এলাকায় পথচারীরা স্বচ্ছন্দে চলাচল করতে পারবে ও যানজট অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-মতিঝিল বিভাগ) মো. খালিদ বোরহান ও সহকারী পুলিশ কমিশনার ( ট্রাফিক-মতিঝিল জোন ) মো. শইমী ইমতিয়াজ এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই অভিযানে মতিঝিল ক্রাইম বিভাগ ও মতিঝিল ট্রাফিক বিভাগের বিভিন্ন স্তরের পুলিশ সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর