1. admin@sokalarsomachar.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিক আন্দোলনে অচল গাজীপুর! ২৭ নম্বর থেকে চন্দ্রা পর্যন্ত ভয়াবহ যানজট, জনদুর্ভোগ চরমে শ্রমিক বিক্ষোভে অচল গাজীপুর-আশুলিয়া, মহাসড়ক অবরোধে দুর্ভোগ পাবনায় বজ্রপাতে কেড়ে নিল ৬ প্রাণ, আহত আরও ৩ দৌলতপুরে জমি ও বাঁশ কাটার বিরোধে যুবকের কব্জি বিচ্ছিন্ন, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই শুরু হোক পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার উদ্যোগ: ডিজি পাবনায় প্রকাশ্যে গুলি করে বিএনপি নেতাসহ দুজনকে হত্যা, এলাকায় উত্তেজনা মিরপুর-১০ গোলচত্বরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, ৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবি উল্লাপাড়ায় যানজট নিরসনে পৌরসভার উচ্ছেদ অভিযান ভাঙা হলো ফুটপাতের অবৈধ স্থাপনা মিরপুর-১-এ ডিএনসিসির উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ স্থাপনা ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, গ্রিল কেটে টাকা লুট সিসিটিভিতে নেই ফুটেজ

বাংলাদেশি ৫৬ জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমার নৌবাহিনী

সকালের সমাচার ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৬৬ বার পঠিত

হেলাল উদ্দিন, টেকনাফ

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে মিয়ানমার নৌবাহিনীর হাতে আটক ৫৬ বাংলাদেশি জেলেকে ১৫ ঘন্টা পরে ছেড়ে দিয়েছেন।
আজ বৃহস্পতিবার ( ৬ মার্চ) সকাল ৯ টার দিকে কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপ জেটিঘাটে জেলেরা ফেরত আসেন।জানা গেছে,গত বুধবার (৫ মার্চ) দুপুরের দিকে সেন্টমার্টিন দক্ষিণ দিকে বঙ্গোপসাগরে ৬টি ট্রলারে ৫৬ জেলে বাংলাদেশ জলসীমা মাছ ধরছিল,এসময় জেলেরা ভুলবশত বঙ্গোপসাগরে মিয়ানমারের জলসীমানার দিকে চলে যান।পরে মিয়ানমার নৌবাহিনীর সদস্যরা তাদের আটক করেন।আটকের ১৫ ঘন্টা পরে জেলেদের ছেড়ে দিলে সকালে তারা টেকনাফ শাহপরীর দ্বীপ জেটিঘাটে এসে পৌঁছে। তবে ট্রলারে থাকা মাছ গুলো মিয়ানমার নৌবাহিনীর সদস্যরা রেখে দিয়েছেন।
সাবরাং ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য আবদুল মান্নান বলেন, বুধবার দুপুরে সেন্টমার্টিনের দক্ষিণ দিকে মিয়ানমার জলসীমা বঙ্গোপসাগর থেকে ৬ ট্রলার সহ ৫৬ জেলেকে দেশটির নৌবাহিনীর সদস্যরা আটকের বিষয়টি অন্যান্য জেলেরা জানালে আমরা খুঁজ খবর নিতে থাকি।পরে ট্রলারের মালিকরা তাদের অপেক্ষায় ছিলো। আজ বৃহস্পতিবার সকালে তারা শাহপরীর দ্বীপ জেটিঘাটে ফেরত আসে।মিয়ানমার নৌবাহিনী ১৫ ঘন্টা আটক রেখেছিল। এবং ট্রলারে থাকা মাছ গুলো রেখে দিয়েছে বলে জেনেছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর