1. admin@sokalarsomachar.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিক আন্দোলনে অচল গাজীপুর! ২৭ নম্বর থেকে চন্দ্রা পর্যন্ত ভয়াবহ যানজট, জনদুর্ভোগ চরমে শ্রমিক বিক্ষোভে অচল গাজীপুর-আশুলিয়া, মহাসড়ক অবরোধে দুর্ভোগ পাবনায় বজ্রপাতে কেড়ে নিল ৬ প্রাণ, আহত আরও ৩ দৌলতপুরে জমি ও বাঁশ কাটার বিরোধে যুবকের কব্জি বিচ্ছিন্ন, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই শুরু হোক পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার উদ্যোগ: ডিজি পাবনায় প্রকাশ্যে গুলি করে বিএনপি নেতাসহ দুজনকে হত্যা, এলাকায় উত্তেজনা মিরপুর-১০ গোলচত্বরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, ৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবি উল্লাপাড়ায় যানজট নিরসনে পৌরসভার উচ্ছেদ অভিযান ভাঙা হলো ফুটপাতের অবৈধ স্থাপনা মিরপুর-১-এ ডিএনসিসির উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ স্থাপনা ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, গ্রিল কেটে টাকা লুট সিসিটিভিতে নেই ফুটেজ

আশুলিয়া থানার নবাগত ওসির সঙ্গে অসদাচরণকারী ভাইরাল সুমন গ্রেপ্তার

সকালের সমাচার ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৮১ বার পঠিত

মোঃ শামীম আহমেদ, নিজস্ব প্রতিবেদক:

বিএনপি অফিসের পিয়ন পরিচয়ে আশুলিয়া থানার ওসির সঙ্গে অসদাচরণকারী ভাইরাল যুবক সুমন মিয়াকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (০৬ মার্চ) দুপুরে গণমাধ্যমে পাঠানো একটি প্রেস রিলিজ এর মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এর আগে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের শাহরাস্তি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সুমন মিয়া চাঁদপুরের শাহরাস্তি থানার চান্দাইল এলাকার মৃত আব্দুর রব এর ছেলে। তবে তিনি আশুলিয়ার বাসাইদ এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশ জানায়, বিএনপি অফিসের পিয়ন পরিচয়ে আশুলিয়া থানার ওসির সঙ্গে অসদাচরণ করার একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি নজরে আসার পর আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদ জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে চাঁদপুরের শাহরাস্তি এলাকা থেকে সুমন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে আশুলিয়া থানায় গিয়ে ওসি মোহাম্মদ মনিরুল হক ডাবলুকে ‘ছাত্রলীগের ওসি’ বলে বিব্রত করার চেষ্টা করেন সুমন। তিনি দাবি করেন, বিএনপি অফিস থেকে তাকে ওসির বিরুদ্ধে তদন্ত করতে পাঠানো হয়েছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে ভিডিওটি ভাইরাল হলে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানানো হয়, বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ বিষয়ে আশুলিয়া থানার ওসির সঙ্গে কথা বলেছেন এবং আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর