
অনলাইন ডেস্ক,
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের মানুষের স্বার্থ রক্ষা করাই সরকারের প্রধান দায়িত্ব। তিনি জানান, সম্প্রতি মালয়েশিয়া ও চীন সফরের সময় প্রতিটি বৈঠক ও আলোচনায় বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি বলেন,”বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি এবং সেই স্বার্থ রক্ষার চেষ্টা করেছি।”
প্রধানমন্ত্রী আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্য সামনে রেখেই সরকার আন্তর্জাতিক পর্যায়ে কাজ করে যাচ্ছে। বিদেশ সফরগুলোতেও বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, বিনিয়োগ, বাণিজ্য সম্প্রসারণ এবং পারস্পরিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, এসব উদ্যোগের মাধ্যমে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে ইতিবাচক ফল আসবে।