1. admin@sokalarsomachar.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিক আন্দোলনে অচল গাজীপুর! ২৭ নম্বর থেকে চন্দ্রা পর্যন্ত ভয়াবহ যানজট, জনদুর্ভোগ চরমে শ্রমিক বিক্ষোভে অচল গাজীপুর-আশুলিয়া, মহাসড়ক অবরোধে দুর্ভোগ পাবনায় বজ্রপাতে কেড়ে নিল ৬ প্রাণ, আহত আরও ৩ দৌলতপুরে জমি ও বাঁশ কাটার বিরোধে যুবকের কব্জি বিচ্ছিন্ন, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই শুরু হোক পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার উদ্যোগ: ডিজি পাবনায় প্রকাশ্যে গুলি করে বিএনপি নেতাসহ দুজনকে হত্যা, এলাকায় উত্তেজনা মিরপুর-১০ গোলচত্বরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, ৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবি উল্লাপাড়ায় যানজট নিরসনে পৌরসভার উচ্ছেদ অভিযান ভাঙা হলো ফুটপাতের অবৈধ স্থাপনা মিরপুর-১-এ ডিএনসিসির উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ স্থাপনা ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, গ্রিল কেটে টাকা লুট সিসিটিভিতে নেই ফুটেজ

সিরাজগঞ্জের কাজিপুরে সোনামুখী শিখা স্মৃতি মন্দিরে প্রতিমা ভাঙচুর

সকালের সমাচার ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৯২ বার পঠিত

লিমন খান: কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

কাজিপুরে মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যপক চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়েছে।
২ মার্চ (রোববার) দুপুরে উপজেলার সোনামুখী শিখা স্মৃতি সার্বজনিন দূর্গা মন্দিরে গিয়ে দেখা যায় প্রতিমা সামনের দিকে উলটে ফেলা হয়েছে। মন্দির দরজা থেকে একটি বাশ প্রতিমার সাথে লাগানো রয়েছে। স্থানীয় অনেকের ধারণা এটি একটি বিচ্ছিন্ন ঘটনা তবে মন্দির কর্তৃপক্ষ জানায় বাঁশ দিয়ে প্রতিমা ফেলে দেয়া হয়েছে।মন্দির তত্বাবধায়ক উত্তম কর্মকার জানান, সকালে এসে দেখলাম মন্দিরের গেট তালা দেয়া, কিন্তু উপরের গেটের হ্যাজবল খোলা ছিল হয়ত উপর দিয়েই ঢুকেছিল।
মন্দিরের সাথেই বাসা স্বপ্না কর্মকার জানান, আমাদের পাশের বাসার একজন সকালে মন্দিরে প্রণাম করতে এসে দেখে প্রতিমা উলটানো। তারপর আমাদের ডাকাডাকি করলে আমরা এসে দেখি এই অবস্থা।কাজিপুর উপজেলা পূজা উযযাপন কমিটির সভাপতি পরিমল কুমার তরফদার জানান, আমি জানার পর মন্দিরের সামনে উপস্থিত হয়েছি, আমি চাই সঠিক তদন্ত পূর্বক দোষীর শাস্তি হোক।কাজিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূরে আলম জানান, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন, লিখিত অভিযোগ পেলে ঊর্ধ্বতনদের পরামর্শে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। পরিস্থিতি শান্ত আছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর