1. admin@sokalarsomachar.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিক আন্দোলনে অচল গাজীপুর! ২৭ নম্বর থেকে চন্দ্রা পর্যন্ত ভয়াবহ যানজট, জনদুর্ভোগ চরমে শ্রমিক বিক্ষোভে অচল গাজীপুর-আশুলিয়া, মহাসড়ক অবরোধে দুর্ভোগ পাবনায় বজ্রপাতে কেড়ে নিল ৬ প্রাণ, আহত আরও ৩ দৌলতপুরে জমি ও বাঁশ কাটার বিরোধে যুবকের কব্জি বিচ্ছিন্ন, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই শুরু হোক পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার উদ্যোগ: ডিজি পাবনায় প্রকাশ্যে গুলি করে বিএনপি নেতাসহ দুজনকে হত্যা, এলাকায় উত্তেজনা মিরপুর-১০ গোলচত্বরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, ৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবি উল্লাপাড়ায় যানজট নিরসনে পৌরসভার উচ্ছেদ অভিযান ভাঙা হলো ফুটপাতের অবৈধ স্থাপনা মিরপুর-১-এ ডিএনসিসির উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ স্থাপনা ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, গ্রিল কেটে টাকা লুট সিসিটিভিতে নেই ফুটেজ

সাইবার অপরাধ তদন্তে সক্ষমতা বৃদ্ধিতে সিটিটিসির তিনদিন ব্যাপী কর্মশালার উদ্বোধন

সকালের সমাচার ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১৮০ বার পঠিত

ডেস্ক নিউজ,
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের উদ্যোগে সাইবার অপরাধ তদন্ত ও সোশ্যাল মিডিয়া মনিটরিংয়ের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে তিনদিন ব্যাপী তিনটি কর্মশালার আয়োজন করা হয়েছে। আজ মঙ্গলবার (১৭ জুন ২০২৫খ্রি.) সকালে সিটিটিসির কনফারেন্স রুমে এ কর্মশালার শুভ উদ্বোধন করা হয়। সিটিটিসির অতিরিক্ত কমিশনার মো: মাসুদ করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: শাহজাহান হোসেন, পিপিএম সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) বলেন, এই কর্মশালাগুলোর মাধ্যমে অর্জিত জ্ঞান ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার অপরাধ তদন্ত সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ১৭ জুন ২০২৫ খ্রি. হতে ১৯ জুন ২০২৫ খ্রি. অনুষ্ঠিত কর্মশালাগুলোর বিষয়বস্তুর মধ্যে রয়েছে সোশ্যাল মিডিয়া থেকে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের কৌশল, ডিজিটাল প্রমাণ সংগ্রহ ও প্রক্রিয়াকরণের প্রাথমিক পদক্ষেপ এবং আর্থিক লেনদেন ও আইপি ট্রেইল তদন্তের কৌশল। কর্মশালায় ডিএমপির আইএডি ডিভিশন, ডিবি-সাইবার ডিভিশন এবং উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের প্রতিনিধিসহ কনস্টেবল থেকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার প্রায় ৪০ জন পুলিশ সদস্য ও কর্মকর্তা অংশগ্রহণ করছেন। সিটিটিসির এই কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা আধুনিক তদন্ত কৌশল এবং ডিজিটাল প্রমাণ ব্যবস্থাপনার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করবেন। সাইবার অপরাধের হুমকি মোকাবিলায় ডিএমপির পুলিশ সদস্যদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বদ্ধপরিকর।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর