1. admin@sokalarsomachar.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিক আন্দোলনে অচল গাজীপুর! ২৭ নম্বর থেকে চন্দ্রা পর্যন্ত ভয়াবহ যানজট, জনদুর্ভোগ চরমে শ্রমিক বিক্ষোভে অচল গাজীপুর-আশুলিয়া, মহাসড়ক অবরোধে দুর্ভোগ পাবনায় বজ্রপাতে কেড়ে নিল ৬ প্রাণ, আহত আরও ৩ দৌলতপুরে জমি ও বাঁশ কাটার বিরোধে যুবকের কব্জি বিচ্ছিন্ন, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই শুরু হোক পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার উদ্যোগ: ডিজি পাবনায় প্রকাশ্যে গুলি করে বিএনপি নেতাসহ দুজনকে হত্যা, এলাকায় উত্তেজনা মিরপুর-১০ গোলচত্বরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, ৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবি উল্লাপাড়ায় যানজট নিরসনে পৌরসভার উচ্ছেদ অভিযান ভাঙা হলো ফুটপাতের অবৈধ স্থাপনা মিরপুর-১-এ ডিএনসিসির উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ স্থাপনা ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, গ্রিল কেটে টাকা লুট সিসিটিভিতে নেই ফুটেজ

মহানগরীতে যানচলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশের কঠোর পদক্ষেপ

সকালের সমাচার ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৭৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশের রাজধানী ও ব্যস্ততম ঢাকা মহানগরীর যানচলাচল স্বাভাবিক রাখতে ডিএমপির ট্রাফিক বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে শুধু পূর্বেই নয় পবিত্র মাহে রমজান ও ঈদকে সামনে রেখে জনসাধারণের ভোগান্তি দূর করতে কঠোর পদক্ষেপে রয়েছেন মহানগর ট্রাফিক বিভাগ। তারই ধারাবাহিকতায় আজ ৫ই মার্চ ২৫ ইং তারিখ রোজ বুধবার দুপুরে সরজমিনে গেলে দেখা যায় যে, সরকারি যানবাহনের চালকগণ ট্রাফিক আইন ভঙ্গ করে রোড সিগন্যাল অমান্য, উল্টোপথে চলাচল, যত্রতত্র যেখানে সেখানে পার্কিং করছেন। এতে করে জনগণের চলাচলের রাস্তা খারাপ নজির সৃষ্টি হচ্ছে এমনকি অন্যান্য যানবাহনের চালকগণ এ ধরণের ট্রাফিক আইন ভঙ্গ করতে আরও বেশি তারা উৎসাহ পাচ্ছেন। যার ফলে ঢাকা মহানগরীতে ট্রাফিক শৃঙ্খলা ফেরানো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া ট্রাফিক সদস্যগণ কর্তৃক আইন প্রয়োগের সময় অনেক ক্ষেত্রে সরকারি যানবাহনের চালকগণ ট্রাফিক পুলিশ সদস্যগণের সাথেও দুর্ব্যবহার করে থাকেন, ফলে অনেক ক্ষেত্রে ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করতে হচ্ছে।
এমতাবস্থায়, ঢাকা মহানগরীর ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে সকল সরকারি যানবাহন চালকদের যথাযথ ভাবে ট্রাফিক আইন মেনে চলাচল করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা ছাড়াও অন্যথায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক সড়ক পরিবহন আইন, ২০১৮ ভঙ্গকারী সরকারি যানবাহন/চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ জোরদার করা হবে। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটনের এনডিসি শেখ মোঃ সাজ্জাদ আলী ও ট্রাফিক পুলিশ বিভাগ সহ সকল সরকারি সংস্থার কর্মকর্তা ও যানবাহন চালকদের সহযোগিতা কামনা করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর