
ডি. এস. টুটুল, কুষ্টিয়া
কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুলাই রবিবার বিকেলে মশান বাজারস্থ ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সানোয়ার হোসেনের সভাপতিত্বে এই সভায় দলীয় নেতাকর্মীদের বিপুল উপস্থিতি লক্ষ্য করা যায়।
আলোচনা সভার মূল উদ্দেশ্য ছিল বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুপ্রিম কোর্টের নির্বাচিত সাবেক কোষাধ্যক্ষ ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর নেতৃত্বকে আরও শক্তিশালী করা এবং দলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করা। সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা রাশিদুর রহমান রঞ্জু, সেলিম মোল্লা, কামরুজ্জামান কামীর, মুক্তার হোসেন, মিরপুর উপজেলা কৃষক দলের সদস্য সচিব আব্দুল খালেক, উপজেলা তাঁতি দলের সদস্য সচিব হুমায়ুন কবির আগা খা এবং রবিউল ইসলাম খান। এছাড়াও উপস্থিত ছিলেন মরজেম, কলম মন্ডল, নায়েব আলী, আমির হোসেন কহির, ইশতিয়াক আহমেদ, জেনারেল ইসলাম ও একরামুল হকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভায় আরও অংশগ্রহণ করেন শ্রমিক দলের সভাপতি আব্দুল আলীম, সাধারণ সম্পাদক বাইজিত আলী, তাঁতি দলের নেতা আব্দুর রাজ্জাক, ছাত্রদল নেতা মশিউর রহমান, শাহিন আলী, একরামুল, ইউসুফ আলী, বাবু মন্ডল, শাজাহান আলী, আনোয়ার হোসেন, জাফর আলী, ডা. একরামুল হক, যুবদল নেতা মাসুম জর্দার ও চঞ্চল মাহমুদ প্রমুখ। বক্তারা বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আন্দোলন-সংগ্রামে অংশ নিতে হবে। ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর মতো অভিজ্ঞ নেতৃত্বকে সামনে রেখে আগামী দিনের যেকোনো কর্মসূচিতে সক্রিয় থাকতে হবে। সভা শেষে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।