
অনলাইন ডেস্ক.
দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের সড়ককে আধুনিক ও দৃষ্টিনন্দন রূপে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় বিদ্যমান দুই লেনের সড়ককে চার লেনে উন্নীত করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সড়কটির প্রশস্তকরণের পাশাপাশি উন্নত ড্রেনেজ ব্যবস্থা, ফুটপাত, সড়কবাতি ও সৌন্দর্যবর্ধনমূলক কাজও করা হবে। ফলে রাজধানী ও আশুলিয়ার মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে।
প্রকল্প বাস্তবায়ন হলে যানজট কমবে, বাড়বে যান চলাচলের সক্ষমতা এবং ঢাকা-আশুলিয়া করিডোরে নতুন মাত্রা যোগ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এলাকাবাসীর প্রত্যাশা, দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে সড়কটি আধুনিক নগর যোগাযোগ ব্যবস্থার একটি দৃষ্টান্ত হয়ে উঠবে।